ফের খুনের হুমকি পেলেন সলমন খান, আটক অভিযুক্ত, চলছে তদন্ত

বলিউড অভিনেতা সলমন খান ফের খুনের হুমকি পেলেন। গত বছর থেকেই অভিনেতার জীবনের ওপর নানান ঝড় বইছে। জানা গিয়েছে, সোমবার রাত নটায় রাজস্থানের যোধপুর থেকে রকি ভাই নাম নিয়ে এক ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে। সেখানে সে জানায় আগামী ৩০ এপ্রিল সল্লু মিঞাকে খুন করা হবে। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে পুলিশ করতে শুরু করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়ো ফোন পাওয়ার পর থেকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন, আর তাঁরা জানতে পেরেছেন যে ব্যক্তি ফোন করেছিল সে যোধপুরের বাসিন্দা। তবে এই প্রথমবার নয়, এর আগেও সলমন খান খুনের হুমকি পান। ইমেলের মাধ্যমে অভিনেতাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল। ঘটনার পরেও মামলা দায়ের করা হয়েছিল ও পুলিশ তদন্তও শুরু করেছিলেন। তারপর থেকে কিন্তু অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল। পুলিশ শাহাপুর থেকে কিশোরকে আটক করেছে, এবং আরও তদন্তের জন্য তাকে মুম্বই নিয়ে আসছে। কেন ফোন করা হয়েছিল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

salman khan


এভাবে খুনের হুমকি পাওয়ার কারণে নিজের সুরক্ষার কথা ভেবে বলিউড অভিনেতা সলমন খান একটি বুলেটপ্রুফ গাড়ি কিনেছিলেন। সম্প্রতি, তিনি কিন্তু বুলেটপ্রুফ নিসান প্যাট্রলও কিনেছেন। তবে বর্তমানে ভারতের বাজারে এই গাড়ি কিন্তু এখনও লঞ্চ করা হয়নি। তবে নিজের নিরাপত্তার কথা ভেবে অভিনেতা দক্ষিণ এশিয়ার বাজারে সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল গাড়িটি কিনেছেন।

এর আগেও অভিনেতাকে ইমেলের মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয়ছিল, সেই কারণে মার্চ মাসের ১৮ তারিখ ব্রান্দ্রা পুলিশ তিন ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়েরো করেছিলেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, ব্রার ও রোহিত নামের ব্যক্তির বিরুদ্ধে। রোহিত গর্গ নামের এক ব্যক্তির আইডি থেকে ইমেল সেন্ড করা হয়েছিল। অভিনেতার মুম্বইয়ের ব্রান্দ্রার বাড়ির চারপাশে পুলিশের কড়া পাহারা মোতায়েন করা হয়। এমনকী গ্যাংস্টারের হুমকির পর সলমনের ব্যান্দ্রার বাড়ির চারপাশে অভিনেতার ফ্যানেরা জমায়েত হতে পারবেন না বলেও জানিয়ে দেওয়া হয় মুম্বই পুলিশের তরফে।

salman khan


উল্লেখ্য, বর্তমানে অভিনেতা 'কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার জন্য খবরের শিরোনামে রয়েছেন। এবার এই সিনেমার একটি পোস্টার শেয়ার করা হয়ছে। যেখানে সলমন খান ও পূজা হেগড়েকে একসঙ্গে জুটি বেঁধে দেখা গেছে। তাঁরা একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। হলুদ পোশাকে ধরা দিয়েছেন পূজা, অভিনেতা সলমনকে দেখা গেছে কালো পোশাকে। ১০ এপ্রিল মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলারও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+