ফের প্রাণনাশের হুমকি পেলেন সলমন খান, বোমা মেরে উড়িয়ে দেবে গাড়িও! দায়ের মামলা
ফের প্রাণনাশের হুমকি পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা দাবাং খান। তবে এটা কিন্তু প্রথমবার নয়, এর আগেও কিন্তু বহুবারই এরকমই হুমকির শিকার হয়েছেন অভিনেতা সলমন খান। জানা গিয়েছে, সোমবার সকালে মুম্বই ট্রাফিক পুলিশের হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি হুমকির বার্তা পাঠানো হয়েছে।
যেখানে অভিযুক্ত বলেছে, সলমন খানের বান্দ্রার গ্যালক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে তাকে হত্যা করবে এবং গাড়ি বোমা মেরে উড়িয়ে দেবে। আর এই কারণেই কিন্তু আবারও মুম্বই পুলিশ নতুন করে অভিযোগ দায়ের করেছে। সেই সঙ্গে তদন্তও করতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে নতুন করে প্রাণনাশের হুমকি পাচ্ছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওয়রলি থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়ে গিয়েছে পুলিশ বিভাগ। কত কয়েক বছর ধরেই কিন্তু এরকমই মৃত্যুর হুমকির শিকার হচ্ছেন সলমন খান।
বিশেষত ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হবার পর অভিনেতাকে অনেকবারই কিন্তু মৃত্যুর হুমকি পেতে হয়েছে। গত বছর কিন্তু ১৪ এপ্রিল দুজন বাইক আরোহী অভিনেতার বান্দ্রার বাড়িতে চার রাউন্ড গুলি চালিয়েও পালিয়ে যায়। তবে এখানেই শেষ নয়!
গত বছর বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলিউড অভিনেতার বাড়িতে গুলি চালিয়েছিল। তার পরেই কিন্তু দাবাং খানের নিরাপত্তার ওপর আরও জোর দেওয়া রয়েছে। গত দু’বছরে অনেকবারই কিন্তু মৃত্যুর হুমকির শিকার হয়েছেন সলমন খান। বলিউড অভিনেতাকে হত্যার ষড়যন্ত্রের কারণে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের ১৮ জন লোকেদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
গত বছর নভেম্বর মাসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে হুমকির বার্তাও পাঠানো হয়েছিল। যেখানে স্পষ্ট বলা হয়েছিল, খুব খারাপ পরিণতি হবে বলি অভিনেতা ঘনিষ্ঠ এক গীতিকারের। কারণ, তিনি একটি গান লিখেছিলেন, যে গানে যুক্ত ছিলেন অভিনেতা।
সেখানে বিষ্ণোই গ্যাং বলেছিল, গীতিকারের অবস্থা এমন করা হবে, তিনি আর গান লিখতে পারবেন না। যদি সলমন খানের সাহস থাকে তাহলে তাঁদের গীতিকারকে বাঁচানো উচিত। আর তারপর থেকেই Y+ ক্যাটাগরির নিরাপত্তায় থাকেন অভিনেতা।
আর এই ঘটনার পর থেকে বলি অভিনেতার বাড়ির নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতার বাড়ির জানলাগুলিও এখন বুলেটপ্রুফ। হাই রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরার অধীনে থাকে সলমন খানের স্বপ্নের বাড়ি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications