বেটিং কাণ্ডে ইডি স্ক্যানারে বলিউডের কাপুর পরিবার, রণবীর কাপুরকে সমন পাঠাল তদন্তকারী সংস্থা
সদ্য অ্যানিম্যাল ছবির টিজার মুক্তি পেয়েছে। সিনেমা এখনও ট্রেলার রিলিজ হয়তি। তার আগেই বিপদে অভিনেতা রণবীর কাপুর। বেটিং কাণ্ডে তাঁকে তলব করল ইডি। মহাদেব বেটিং কাণ্ডে জড়িত সন্দেহে আগামী ৬ অক্চোবর তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
শুধু রণবীর কাপুর নয় এই কাণ্ডে ইডি স্ক্যানারে রয়েছেন আরও ১৭ জন বলি তারকা। পাকিস্তানের ফান্ডিং রয়েছে এই মহাদেব বেটিং অ্যাপে তদন্তে জানতে পেরেছে ইডি। পাকিস্তানি এক ব্যবসায়ী কালো টাকা সাদা করতে ব্যবহার করছিল বলে জানা গিয়েছে। দুবাই থেকে সৌরভ চন্দ্রশেখর এবং রবি উপ্পল নামে দুই ব্যক্তি অ্যাপটি চালাত।

এই অ্যাপের মাধ্যমে একাধিক ব্যক্তিক কালো টাকা বিভিন্ন বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হত। প্রায় ৫০০০ কোটি টাকার দর্নীতি হয়েছে এই অ্যাপের মাধ্যমে। বলিউডের একাধিক তারকা এই বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত বলে তদন্তে জানতে পেরেছেন তদন্তকারীরা।
এদিকে সামনেই রণবীর কাপুরের মেগা প্রোজেক্ট অ্যানিম্যাল মুক্তি পাওয়ার কথা। কয়েকদিন আগেই ছবিটির টিজার মুক্তি পেয়েছে তার আগে এই ইডি সমন অভিনেতাকে যে অস্বস্তিতে ফেলবে তাই নয়। পরিচালককেও সমস্যায় ফেলতে পারে। ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ছবিটি। এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গে দেখা যাবে দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানাকে।












Click it and Unblock the Notifications