ছোটপর্দায় আসছেন রণবীর কাপুর! কোন অনুষ্ঠানের সঞ্চালনা করবেন জেনে নিন
আর কিছুদিন বাদেই থিয়েটারে আসবে তাঁর ছবি 'সঞ্জু'। ইতিমধ্যেই ছবির ট্রেলার নিয়ে বেশ মশুগুল রণবীর কাপুরের ভক্তরা। সকলেই অপেক্ষায় রয়েছেন কবে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীরকে।
আর কিছুদিন বাদেই থিয়েটারে আসবে তাঁর ছবি 'সঞ্জু'। ইতিমধ্যেই ছবির ট্রেলার নিয়ে বেশ মশুগুল রণবীর কাপুরের ভক্তরা। সকলেই অপেক্ষায় রয়েছেন কবে সঞ্জয় দত্তের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তবে 'সঞ্জু'-তে আসার আগে দর্শকদের আরও বড় সারপ্রাইজ দিতে চলেছেন রণবীর। এবার তাঁকে দেখা যাবে টলিভিশনের পর্দাতেও।

যদি ভেবে থাকেন, রণবীরকে রোজ টিভি খুলে বসেই কোনও নির্দিষ্ট সময়ে সম্প্রচারিত অনুষ্ঠানে দেখতে পাবেন , তাহলে ভুল করছেন! কারণ , রণবীরকে দেখা যাবে কেবলমাত্র একদিনই। ২৭ মে একটি সর্বভারতীয় চ্যানেলে ক্রিকেট সংক্রান্ত বিশেষ অনুষ্ঠানে হাজির থাকবেন রণবীর। 'ক্রিকেট ফাইনাল, পার্টি তো বনতি হ্যায়', নামাঙ্কিত অনুষ্ঠানে দেখা যাবে রণবীরকে। আইপিএল -র ফাইনাল ম্যাচের দিন এই অনুষ্ঠানে থাকছেন রণবীর । ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রোমোর শ্যুটিং হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, একদিনে ছোট পর্দায় আসবার জন্য বহু কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রণবীর। তবে , পারিশ্রমিকের সঠিক অঙ্কটা এখনই প্রকাশ্যে আসতে দিচ্ছেন না চ্যানেল কর্তৃপক্ষ। খব শিগগিরিই এই অনুষ্ঠানের প্রোমো টেলিভিশনের আসতে চলেছে। শোনা যাচ্ছে, ২৭ তারিখ গোটা দিনই যেহেতেু রণবীরকে এই অনুষ্ঠানের জন্য ব্যস্ত থাকতে হবে, তাই বহু অঙ্কের টাকা পারিশ্রমিকের দাবি করেন এই বলিউট স্টার।












Click it and Unblock the Notifications