আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং, জেনে নিন কখন শুভ মুহুরত

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং, জেনে নিন কখন শুভ মুহুরত

আজই সেই শুভদিন। বলিউডের বহু চর্চিত বিয়ে হতে চলেছে আজই। মরশুমের দ্বিতীয় বড় বলিউড ম্যারেজ হতে চলেছে রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ে। গত এক সপ্তাহ ধরে বলিউড তোলপাড় এই হাইভোল্টেজ বিয়ে ঘিরে। গতকাই রণবীর কাপুরের মা নীতু কাপুর জানিয়েছিেলন আজই বসবে বিয়ের আসর। তবে কখন এই নিয়ে ধোঁয়াশায় রয়েছেন অনুরাগীরা।

আজই বিয়ে

আজই বিয়ে

আজই চার হাত এক হচ্ছে। বলিউডের বহু চর্চিত বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে আজ। গত সাত দিন ধরে রণবীর আলিয়া রয়েছেন পেজ থ্রির শিরোনামে। কখন তাঁরা কোথায় যাচ্ছেন সেদিকে নজর রয়েছে পাপারাৎজিদের। গতকালই প্রথম রণবীর আলিয়ার বিয়ে নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন নীতু কাপুর। তিনি জানিয়েছিলেন আজই বসছে বিয়ের অনুষ্ঠান। গতকাল ছিল মেহেন্দি। তারকা খচিত ছিল রণবীর আলিয়ার মেহেন্দি। গত তিনদিন ধরেই আলোয় সেজেছে দুই বাড়ি। অতিথিদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে।

কখন শুভ মুহুরত

কখন শুভ মুহুরত

আজ বিয়ের অনুষ্ঠান হলেও ঠিক কোন সময়ে চার হাত এক হবে তা নিয়ে স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না। পুরোটাই ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। সূত্রের খবর দুপুরে অথবা বিকেেল বসতে চলেছে বিয়ের আসর। তার আগে হলদির অনুষ্ঠান হবে দুই বাড়িতে। ইতিমধ্যেই কাপুর পরিবারের সদস্যরা আসতে শুরু করে দিয়েছেন রণবীর কাপুরের বাড়িতে। গতকাল করিনা কাপুর, করিশ্মা কাপুর এবং ববিতাকে দেখা গিয়েছিল মেহেন্দি অনুষ্ঠানে। বলিউডের বিগ ফ্যাট ওয়েডিং হলেও তা মুম্বইয়েই আয়োজন করা হয়েছে। তার একমাত্র কারণ কাপুর পরিবারের সব সদস্যরা যোগ দিতে পারবেন অনুষ্ঠানে। বলিউডের বেশিরভাগ তারকার বিয়েই এখন বাইরে আয়োজন করা হচ্ছে। বলিউডে ডেস্টিনেশন ওয়েডিং-র পথে হাঁটেননি রণবীর আলিয়া।

কারা আসছেন অতিতি

কারা আসছেন অতিতি

রণবীর আলিয়ার বিয়েতে তারকা সমাবেশ ঘটতে চলেছে। পরিবারের লোকেরা যেমন থাকবেন তেমনই থাকবেন তারকা অতিথিরাও। আমন্ত্রিতের তািলকায় থাকছেন করণ জোহর, শাহরুখ খান, বরুণ ধবন, জোয়া আখতার, সঞ্জয় লীলাবনশালী সহ একাধিক তারকা। গতকাল থেকে মুম্বই জুড়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে। মেহেন্দি অনুষ্ঠানে দেখা দিয়েছিল করিনা কাপুর এবং করিশ্মা কাপুরকে। তাঁর মা ববিতাও গিয়েছিেলন অনুষ্ঠানে। কাপুর পরিবারের অন্যান্য সদস্যরাও হাজির হয়েছিলেন রণবীর আলিয়ার বিেয়র আসরে।

আয়োজনে কারা

আয়োজনে কারা

বলিউডের জনপ্রিয় ম্যারেজ ইভেন্টার শাদি স্কোয়াডের হাতেই বিয়ের সব আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এঁরাই রণবীর-দীপিকার বিয়ের আয়োজন করেছিেলন আবার বিরাট অনুষ্কার বিয়ের আয়োজনও এঁরাই করেছিেলন বলে জানা গিয়েছে। আমন্ত্রিতদের ভোজনের আয়োজনেও কোনও ত্রুটি রাখছেন না কাপুর পরিবার। সিঙ্গাপুর থেকে আসছে শেফ। ইন্ডিয়ান ফুডের পাশাপাশি কন্টিনেন্টাল ফুডও থাকছে। বিেয়র পরেই রণবীর আলিয়া উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায় । সেখানেই হানিমুন কাটাবেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+