Rajkummar Rao: ঘি মাখিয়ে রুটি খাওয়া ছিল বিলাসিতা, প্রথম রোজগারের টাকা দিয়ে কী করেছিলেন রাজকুমার রাও
বলিউডে নাম করা অভিনেতা এখন রাজ কুমার রাও। একাধিক ছবি বক্স অফিসে হিট করেছে। দক্ষ অভিনেতা হিসেবেই তার পরিচয়। স ম্প্রতি স্ত্রী ২ ছবিটি হিট করেছে তার । শ্রদ্ধা কাপুরের সঙ্গে রাজকুমার রাওয়ার ছবিটি এখন রমরমিয়ে চলছে বক্স অফিসে।
কিন্তু এই সাফল্যের পথ সহজ ছিল না অভিনেতার কাছে। রাজকুমার রাও একটি সাক্ষাৎকারে বলেছিলেন ঘি মাখিয়ে রুটি খাওয়া তাঁর এবং তাঁর পরিবারের কাছে ছিল বিলাসিতা। চিনি নাচ শিখিয়ে মাসে মাত্র ৩০০ টাকা উপার্জন করতেন। তাই প্রথম ছবিতে কাজ পর যখন প্রথম বেতন পেয়েছিলেন তিনি তখন প্রথমে বাড়ি ফিরেছিলেন ৩০০ টাকা দামের দেশি ঘি আর মাসের বাজার কিনে। কারণ সেসময় তাঁর পরিবারের অবস্থা একেবারেই ভাল ছিল না।

সেই দিনটা ছিল খুব খুশির কারণ সেদিন রুটির দুদিকে ঘি মাখিয়ে খাওয়ার সুযোগ হয়েছিল। রাজ কুমার রাওয়ের বাবা হরিয়ানা সরকারি কর্মী ছিলেন। ভূমি রাজস্ব বিভাগে কাজ করতেন অভিনেতার বাবা। ২০১৬ সালে তাঁর বাবা মারা গিয়েছেন অবং ২০১৯ সালে তাঁর মা মারা যান।
বলিউডে এখন বেশ নাম করা অভিনেতা রাজ কুমার রাও। স্ত্রী ছবির আগে শ্রীকান্ত এবং মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে দেখা গিয়েছে তাঁকে। দুটি ছবিই অত্যন্ত ভাল এবং দর্শকদের কাছে জনপ্রিয়ও হয়েছে। তবে সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে স্ত্রী ২। স্বাধীনতা দিবসের আগের দিন ছবিটি মুক্তি পেয়েছে। এক সপ্তাহের মধ্যেই সেটি ৫০০ কোটি টাকা কালেকশন করে ফেলেছে।
রাজ কুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ছবিটি শাহরুখ খানের পাঠান-জওয়ান, হৃত্বিক রোশনের ফাইটার এবং প্রভাস ও অমিতাভ বচ্চনের কল্কিকেও হারিয়ে দিয়েছে। এদিকে শ্রদ্ধা কাপুরের অভিনয়ও ভীষণ পছন্দ হয়েছে দর্শকদের। সেকারণে ইনস্টাগ্রামে শ্রদ্ধা কাপুরের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও হু হু করে বেড়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications