Paris Olympics 2024: 'আমরা তোমাদের জন্য গর্বিত', ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা কার্তিক-সচিনের

বলিউডেও ছোঁয়া লেগেছে অলিম্পিকের। অভিনেত্রী তপসী পান্নু উড়ে গিয়েছেন ফ্রান্সে। সেখানে তাঁর স্বামী ব্যাডমিন্টন কোচের সঙ্গে বসে অলিম্পিকসের খেলা দেখবেন। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়দের কোচ তুপসী পান্নুর স্বামী। তিনি নিজেও ২০১২ সালে অলিম্পিকসে সিলভার মেডেল জিতেছিলেন।

তপসী পান্নু এই সুযোগ হাতছাড়া করতে চাননি সেকারণে তিনি বরের সঙ্গে পৌঁছে গিয়েছেন ফ্রান্সে। এদিকে ফ্রান্সে না গেলেও অলিম্পিকসে যোগদানকারী ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। চন্দু ক্যাম্পিয়ন ছবিতে প্যারালিম্পিকে সোনা জয়ী মুরলীকান্ত পেটকারের চরিত্রে অভিনয় করেছেন কার্তিক আরিয়ান।

Paris Olympics 2024

সেই খেলোয়াড়ের ধাঁচে নিজেকে ফেলতে যে বডি ট্রান্সফর্ম তাঁকে করতে হয়েছিল তা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়ে গিয়েছিল। চন্দু চ্যাম্পিয়ন ছবিতে অভিনয় করার জন্য ২৪ কেজি ওজন কমিয়েছিলেন কার্তিক আরিয়ান। ছবিটি দেখে কেঁদে ফেলেছিলেন রিয়েল মুরলীকান্ত পেটকার।

ছবিটি বক্স অফিসে তেমন কামাল করতে না পারলেও প্রশংসা কুড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় অলিম্পিকে যোগদানকারী ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে কার্তিক আরিয়া ন লিখেছেন, আমাদের দেশের হয়ে যাঁরা এই আন্তর্জাতিক মঞ্চে গিয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ। এবং সকলের সাফল্য কামনা করি। গোটা দেশ যে ন তাঁদের জন্য গর্ববোধ করে এমন খেলা যেন তাঁরা খেলেন।

তিনি লিখেছেন,' তোমরা সবাই চ্যাম্পিয়ন। নিজেদের সেরাটা সেখানে দিয়ে গোটা দেশকে গর্বিত কর।' শুধু কার্তিক আরিয়ান নয় ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরও। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে ভারতীয় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ১১৭ জন অ্যাথলিটের জন্য গোটা ১৪০ কোটি ভারতীয়ের শুভেচ্ছা রয়েছে।

ইতিমধ্যেই ফ্রান্সে উদ্বোধন শুরু হয়ে গিয়েছে অলিম্পিকসের। ভারতীয় খেলোয়াড়়রা পৌঁছে গিয়েছেন সেখানে। গোটা বিশ্বের নজর রয়েছে অলিম্পিকসের দিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+