বাবা হতে চলেছেন হরমন বাওয়েজা, পরিবারের খুশির উল্লাস

একের পর এক বলিউডে সুখবর লেগেই রয়েছে। কেউ বা সংসার পাততে শুরু করছেন, আবার কেউ কেউ তাঁদের পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানাচ্ছেন। সুতরাং খুশির খবর গোটা বলিউড জুড়ে। সুতরাং এখানে কখন কী হচ্ছে সব খবরই মুহূর্তের মধ্যে গোটা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। এবার সুখবর এল বলিউড অভিনেতা হরমন বাওয়েজার পরিবার থেকে। তা কী সুখবর জানেন! খুব শীঘ্রই, তাঁর পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। হ্যাঁ ঠিকই শুনছেন বলিউড অভিনেতা হরমন বাওয়েজা এবং তাঁর স্ত্রী সাশা খুব শীঘ্রই মা-বাবা হতে চলেছেন, তাঁরা তাঁদের প্রথম সন্তান আসছে। সুতরাং বাওয়েজা পরিবারে এখন আনন্দের মুহূর্ত।

বাবা হতে চলেছেন হরমন বাওয়েজা, পরিবারের খুশির উল্লাস


পরিবারের খুশির খবর! বলিউড অভিনেতা হরমান বাওয়েজা ও তার স্ত্রী সাশা তাদের প্রথম সন্তানের আগমনের দিন গুনছেন। বাওয়েজার ঘনিষ্ঠ একটি সূত্র থেকে জানা গিয়েছে, অভিনেতার স্ত্রী সাশা চার মাসের গর্ভবতী। মনে করা হচ্ছে ডিসেম্বরে সন্তানের জন্ম হবে। যদিও দম্পতির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। আনন্দের সময় উপস্থিত পরিবারের।

বলা বাহুল্য, ২০২০ সালের ডিসেম্বরে, হরমান বাওয়েজা এবং সাশা রামচান্দানি চণ্ডীগড়ে বাগদান করেছিলেন। সাশা একজন পুষ্টি স্বাস্থ্য প্রশিক্ষক। তিনি বেটার ব্যালেন্সড সেল্ফ নামে একটি ইনস্টাগ্রাম পেজ চালান। যা একটি স্বাস্থ্য এবং সুস্থতা পেজ। কলকাতায় বিয়ে সেরেছেন হরমান বাওয়েজা ও সাশা রামচন্দানি। বিয়েতে উপস্থিত ছিলেন দম্পতির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। ২১ মার্চ ২০২১ সালের শিখ রীতি অনুযায়ী হারমান এবং সাশার বিয়ে হয়েছিল।

হরমন বাওয়েজা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে লাভ স্টোরি ২০৫০ যেটি ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। তা দিয়ে তিনি তার অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে তেমন ভাবে সাফল্য পায়নি। হারমান তারপরে প্রিয়াঙ্কার সঙ্গে বিজয়, ধিশকিয়াওঁ এবং আশুতোষ গোয়ারিকারের হোয়াটস ইওর রাশির মতো ছবিতে কাজ করেন। অভিনেতা হিসাবে তার তাঁকে শেষ দেখা গেছে ২০১৬ সালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+