Bollywood: পায়ে গুলি, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা গোবিন্দা
নিজের বাড়িতেই ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। গুরুতর আহত হলেন অভিনেতা গোবিন্দা। পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। কিন্তু নিজের বাড়িতেই কীভাবে গুলিবিদ্ধ হলেন অভিনেতা।
জানা গিয়েছে নিজের লাইসেন্স রিভালবার পরিষ্কার করছিলেন অভিনেতা। সেসময় দুর্ঘটনা বসত গুলি চলে। পায়ে গুলি লাগে অভিনেতার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। আপাতত বিপদমুক্ত রয়েছেন তিনি।

ইতিমধ্যেই পুলিশ গোবিন্দার বাড়ি থেকে সেই রিভালবারটি বাজেয়াপ্ত করেছে। ভোর পৌনে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। আপাতত মুম্বইয়ের সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গোবিন্দা। পুলিশ যদিও রিপোর্ট দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। দুর্ঘটনা না এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য লোকসভা নির্বাচনে শিবসেনার টিকিটে প্রার্থী হয়েছিলেন। প্রচারেও দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দা কলকাতায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর হাত থেকে রিভালবার হাত থেকে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। গোবিন্দার কাছে লাইসেন্স রিভালবারই ছিল বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই চিকিৎসকরা অভিনেতার শরীর থেকে গুলি বের করে দিয়েছেন। এবং তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অভিনেতার ম্যানেজার। তবে হাসপাতালেই রয়েছেন অভিনেতা। কীভাবে গুলি চলল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications