১ থেকে ২ কোটি টাকা, বলিউড তারকাদের বডিগার্ডদের বেতন শুনলে চমকে উঠবেন আপনি
১ থেকে ২ কোটি টাকা, বলিউড তারকাদের বডিগার্ডদের বেতন শুনলে চমকে উঠবেন আপনি
বলিউডে তারকাদের ঘিরে থাকে যে বডিগার্ড বা দেহরক্ষীরা। যাঁরা সর্বক্ষণের জন্য সর্বত্র তাঁদের সঙ্গী হয়ে থাকেন তাঁরা কত বেতন পান জানেন। ব্যাঙ্কের বড় বড় ম্যানেজারদের বেতনকেও হারিয়ে দিতে পারে সেই টাকার অঙ্ক। জানলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে।

দীপিকা পাড়ুকোণের বডিগার্ডের বেতন কত
বলিউড সুপারস্টার দীপিকা পাড়ুকোণের বডিগার্ড জালাল। ছায়ার মতো দীিপকার সঙ্গে সর্বক্ষণ থাকেন তাঁরা। দীপিকা কিন্তু জালালকে প্রতিবছর রাখি বাঁধেন। এতটাই দীপিকার কাছের মানুষ জালাল যে দীপিকা-রণবীরের বিয়েতে আর কেউ থাকুক না থাকুক জালাল ঠিক পৌঁছে গিয়েছিলেন। জালালকে বছরে ১ কোটি টাকা দেন দীপিকা পাড়ুকোণ।

অনুষ্কার বডিগার্ডের বেতন
অনুষ্কার বডিগার্ডের বেতন শুনলে চমকে উঠবেন। অনুষ্কার বডিগার্ডের নাম প্রকাশ সিং। অনুষ্কার সঙ্গে ছায়ার মতো ঘোরেন প্রকাশ। বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর প্রকাশকে দুজনের নিরাপত্তার দায়িত্বেই দেখা যায়। অনুষ্কা শর্মা প্রকাশকে বছরে প্রায় দেড় কোটি টাকা দিয়ে থাকেন।

ক্যাটরিনার বডিগার্ডের বেতন
বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের সর্বক্ষণের সঙ্গী তাঁর দেহরক্ষী দীপক সিং। দীপক আগে শাহরুখ খানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। পরে ক্যাটরিনার সঙ্গে কাজ শুরু করেন। প্রকাশ বলিউডের সবচেয়ে হ্যান্ডসাম দেহরক্ষীদের মধ্যে অন্যতম। প্রকাশকে ক্যাটরিনা বছরে এক কোটি টাকা গিয়ে থাকেন।

কঙ্গনার দেহরক্ষীর বেতন
বলিউডের সবচেয়ে বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওত এখনও তাঁর দেহরক্ষী হিসেবে কুমারকেই পছন্দ করেন। ওয়াই প্লাস ক্যাটাগোরির নিরাপত্তা থাকলেও কুমারের প্রতি তিনি বেশি ভরসা করেন। প্রতিবছর কুমারের জন্মদিনও পালন করে থাকেন কঙ্গনা। পরিবারের সদস্য হিসেবেই মনে করেন কুমারকে। বছরে ৯০ লক্ষ টাকা বেদন দেন কুমারকে।

শাহরুখের দেহরক্ষীর বেতন
শাহরুখ খানের দেহরক্ষীর নাম রবি সিং। গত ৯ বছর ধরে শাহরুখের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনি। শাহরুখ তাঁকে ভীষণ পছন্দ করেন। এবং শাহরুখের সব আনন্দ উৎসবরে রবিকে সামিল হতে দেখা গিয়েছে। শাহরুখ খান রবিকে ২.৬ কোটি টাকা বছরে বেতন দেন। বলিউডের দেহরক্ষীদের মধ্যে সবচেয়ে বেশি বেতন পান রবি।

অমিতাভের দেহরক্ষীর বেতন
অমিতাভ বচ্চনের দেহরক্ষী জিতেন্দ্র শিন্ডে। অমিতাভের জনপ্রিয়তার ভিড়ে তাঁকে সুরক্ষা দেওয়ার গুরু দািয়ত্ব জিতেন্দ্রর হাতে। বছরে দেড় কোটি টাকা জিতেন্দ্রকে দেন অমিতাভ বচ্চন। তাঁকে নিরাপদে সুরক্ষিত রাখার গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে থাকেন জিতেন্দ্র।

অক্ষয় কুমারের দেহরক্ষীর বেতন
মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট হলেও বলিউড তারকা অক্ষয় কুমারের দেহরক্ষী প্রয়োজন হয়। বলিউড তারকাকে সব সময় ঘিরে থাকেন তাঁর দেহরক্ষী শ্রেয়স থেলে। অক্ষয় কুমার তাঁর দেহরক্ষীকে বছরে ১ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে থাকেন।

সলমন খানের দেহরক্ষীর বেতন
বলিউডের টাইগার সলমন খানের দেহরক্ষী শেরাকে অনেকেই চেনেন। শেরা সলমনের সঙ্গে জেলেও কাটিয়েছেন একরাত। শেরাকে বাড়ির সদস্য বলে মনে করেন সলমন খান। বছরে শেরাকে ২ কোিট টাকা দেন সলমন খান। এছাড়া শেরা একটি টাইগার সিকিওরিটি ফার্মও চালান।












Click it and Unblock the Notifications