জ্যোতিষশাস্ত্রের ওপর অগাধ বিশ্বাস অমিতাভ বচ্চনের, হাতে নীলা পরতেও দেখা যায় বিগ বিকে

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের জন্মদিন আজ। ৮০ বছর বয়সে পা রাখবেন শাহেনশা। বহু সুপারহিট সিনেমায় অভিনয় করে অনুগামীদের মনে গেঁথে রয়েছেন তিনি। বর্তমানে চলচ্চিত্রের জন্য তিনি এখনও মানুষের কাছে জনপ্রিয়। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে দর্শকদের বিনোদন দিয়ে আসা অভিনেতারা এখনোও চলচ্চিত্র জগতে বেশ সক্রিয়। চলচ্চিত্র ছাড়াও, অমিতাভ বচ্চন তার রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতির মাধ্যমেও দর্শকদের সঙ্গে যুক্ত হয়েছেন। কেরিয়ারের শুরুতে ব্যর্থতা কাটিয়ে অমিতাভ অনেক দূর এগিয়েছেন, আজ তিনি উচ্চতার শিখরে পৌঁছেছেন। হয়তো অনেকেই জানেন না বিগ বি কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব বিশ্বাসী।

জ্যোতিষশাস্ত্রের ওপর অগাধ বিশ্বাস অমিতাভ বচ্চনের, হাতে নীলা পরতেও দেখা যায় বিগ বিকে


অভিনেতা অমিতাভ বচ্চন, যিনি ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ রেখেছেন তৈরী করেছেন, আজও তা অটুট। তিনিও জ্যোতিষশাস্ত্রে প্রচুর বিশ্বাস করেন। বলিউডে এমন অনেক তারকারা আছেন যারা জ্যোতিষশাস্ত্রে খুব বিশ্বাস করেন, শুধু কী তাই, নানান ধরনের স্টোনও পরেন তারা। তাদের মধ্যে অমিতাভ বচ্চনও একজন। শুধু বলিউডের সম্রাট অমিতাভ বচ্চনই নন, তার পুরো পরিবার জ্যোতিষশাস্ত্রে খুব বিশ্বাস করেন। নিজের হাতে নীলা রত্ন ধারণ করছেন অভিনেতা নিজেই।

অমিতাভকে অনেকবার এই আংটি পরতে দেখা যায়। অভিনেতা এমন একটি সময়ে এই আংটিটি অভিনেতা পরেছিলেন সেই সময় তিনি তিনি সাফল্যের শিখরে পৌঁছেছিলেন। কারণ তিনি বিশ্বাস করতেন, এর প্রভাবে তিনি সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সক্ষম হয়েছেন। অভিনেতা বিশ্বাস করেন যে কঠিন পরিস্থিতিতে একজন মহান জ্যোতিষীর পরামর্শ নেওয়া জীবনের একটি নতুন দিক খুলে দিতে পারে।

এই কারণেই অমিতাভ শুধু এক হাতে নীলকান্তমণি নয়, অন্য হাতেও পান্নাও পরেন। অভিনেতারা এই দুটি রত্ন খুব বেশিই বিশ্বাস করেন। এসব ছাড়াও তিনি কিছু জাদুবিদ্যায় বিশ্বাসী। অমিতাভ বচ্চন কখনই ভারতের লাইভ ম্যাচ দেখেন না, কারণ তিনি বিশ্বাস করেন যে তিনি যখন লাইভ ম্যাচ দেখেন তখন ভারতের উইকেট পতন শুরু হয় তাই তিনি শুধুমাত্র রেকর্ড করা ম্যাচ দেখেন।

তাঁর অভিনয় দক্ষতার জন্য মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন। অভিনেতার চাউনি থেকে সুন্দর ফিগার দেখলে আজও সকল অনুগামীদের মন ভরে ওঠে। অভিনেতা ছাড়াও তিনি নানা গুণের অধিকারী। তিনি খুব ভালো অ্যাঙ্কার, গায়ক আবার রাজনীতিবিদও। বলিউডের আইকনিক তারকা তিনি।

আজ, মঙ্গলবার, ১১ অক্টোবর অভিনেতার জন্মদিন। ৮০ বছর বয়সে পা রাখলেন তিনি। তাঁর জন্মদিনে অনেক তারকা ছাড়াও অনুগামীরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+