'লক্ষ্মী'-র প্রাপ্তির ঝুলিতে ধাক্কা, দীপাবলি ধামাকা অক্ষয়ের, প্রকাশ্যে 'রাম সেতু'-র পোস্টার
'লক্ষ্মী'-র প্রাপ্তির ঝুলিতে ধাক্কা, তার মধ্যেই দীপাবলি ধামাকা অক্ষয়ের, প্রকাশ্যে 'রাম সেতু'-র পোস্টার
দীপাবলিকে টার্গেট করেই অক্ষয় কুমারের 'লক্ষ্মী' রিলিজ হয়েছিল ওটিটি প্লাটফর্মে। কিন্তু একা অক্ষয় ছাড়া কেউ তেমন ক্যারিশ্মা দেখাতে পারেনি। তাই এবার লক্ষ্মীর সাফল্য এক প্রকার নিরাশ করেছে অক্ষয়কে। কিন্তু দমতে রাজি নন অভিনেতা। দীপাবলি ধামাকা প্রকাশ্যে এনে ফেলেছেন তিনি। পরবর্তী ছবি 'রাম সেতু'-র পোস্টার প্রকাশ্যে এনেছেন অক্ষয়। একই সঙ্গে দর্শকদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

'রাম সেতু' ছবিটি নিয়ে একটু বেশিই উৎসাহী অক্ষয় কুমার। ছবিটি প্রযোজনা করছেন অভিনেতার মা অরুনা ভাটিয়া। তাঁর সঙ্গে রয়েছেন বিক্রম মলহোত্রা। পরিচালনা করছেন অভিষেক শর্মা। প্রথম পোস্টারেই পুরাণের সঙ্গে বাস্তবের মেলবন্ধনের একটা আঁচ পাওয়া গিয়েছে। পোস্টারে অক্ষয়ের ছবির পিছনে রয়েছে রামের ছায়া।
অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, অক্ষয় টুইটে লিখেছেন, সকলকে জীবন দীপাবলির আলোকে উজ্জ্বল হয়ে উঠুক। পরবর্তী প্রজন্মের সঙ্গে সেতু বন্ধন ঘটাতে সকলের অন্তরে জেগে উঠক রাম। এমনই টুইটে লিখেছেন তিনি। শুধু ইংরেজিতেই নয় হিন্দিতেও পোস্টারটি টইট করেছেন অক্ষয় কুমার।












Click it and Unblock the Notifications