দ্বিতীয়বার করোনায় আক্রান্ত ‘‌খিলাড়ি’‌, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন না অক্ষয় কুমার

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

করোনা ভাইরাসের প্রকোপ ফের বাড়তে শুরু করে দিয়েছে গোটা দেশজুড়ে। বলিউড অভিনেতা অক্ষয় কুমার দ্বিতীয় বারের জন্য কোভিড–১৯ পজিটিভ হওয়ায় তিনি এ বছর কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারবেন না।

দ্বিতীয়বার করোনায় আক্রান্ত ‘‌খিলাড়ি’‌, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন না অক্ষয় কুমার


টুইটারে এই খারাপ খবর শেয়ার করে অক্ষয় লিখেছেন, '২০২২ সালের কানে ইন্ডিয়ান প্যাভিলিয়নে উপস্থিত থেকে আমাদের সিনেমার হয়ে গলা ফাটানোর জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি। এখন বিশ্রামে রয়েছি। অনুরাগ ঠাকুর তোমায় ও তোমার গোটা টিমকে অনেক অনেক শুভেচ্ছা। কানে থাকতে না পারার অভাব বোধ করব।’‌

এই সপ্তাহের গোড়াতেই জানা গিয়েছিল যে অক্ষয় কুমার কান ২০২২–এর রেড কার্পেটে হাঁটবেন। সঙ্গে থাকবেন সুরের যাদুকর এআর রহমান, অভিনেতা আর মাধবন, নওয়াজুদ্দিন সিদ্দিকি, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুর, সেন্সর বোর্ডের প্রধান প্রসূণ যোশী, রিকি কেজ সহ অন্যান্যরা। যশরাজ ফিল্মসের আগামী ঐতিহাসিক সিনেমা '‌পৃথ্বীরাজ’‌–এ যাঁকে দেখা যাবে, সেই সুপারস্টার অক্ষয় গত বছর এপ্রিলে কোভিড–১৯–এ প্রথমবার আক্রান্ত হয়েছিলেন। সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছিলেন, '‌আমি সকলকে এটা জানাতে চাই যে, আজকে সকালে আমার কোভিড–১৯ টেস্ট পজিটিভ এসেছে। সব ধরনের নিয়ম অনুসরণ করছি এবং নিজেকে তৎক্ষণাত আইসোলেট করে দিয়েছি। আমি বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছি এবং প্রয়োজনীয় মেডিক্যাল কেয়ারে আছি। আমি অনুরোধ করছি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা টেস্ট করিয়ে নিন। খুব শীঘ্রই কাজে ফিরব।’‌ পরে অবশ্য অক্ষয় জানিয়েছিলেন যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের সঙ্গে অক্ষয় কুমারকে দেখা যাবে '‌পৃথ্বীরাজ’‌–এ। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী এই সিনেমার পরিচালক। চৌহান রাজত্বের পৃথ্বীরাজ চৌহানের ঐতিহাসিক কাহিনী বর্ণনা করা হবে এখানে। এই সিনেমায় অক্ষয় ও মানুষী ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত ও সোনু সুদ। ৩ জুন হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় সিনেমা হলে মুক্তি পেতে চলেছে পৃথ্বীরাজ। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+