Bollywood: মুক্তির আগেই ২০০ কোটি টাকা আয় অজয় দেবগণের ছবির, সিংহম এগেন নিয়ে চড়ছে উত্তাপ
সামনেই দীপাবলি। ফের একের পর এক হাইভোল্টেজ ছবি মুক্তির তালিকায় দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে অন্যতম অজয় দেবগণের সিংহম এগেইন। রোহিত শেট্টির সিনেমাটি দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা।
মুক্তির আগেই রোহিত শেট্টির ছবি ২০০ কোটি টাকা আয় করে ফেলেছে। জানা গিয়েছে ছবিটি মুক্তির জন্য জিও স্টুডিও ছবিটির ডিজিটাল এবং মিউজিক ও স্যাটলাইট রাইট কিনে ফেলেছে। তার জেরেই ২০০ কোটি টাকা মুক্তির আগেই লাভ করে ফেলেছেন রোহিত শেট্টি। ছবিটি বক্স অফিসে তেমন লাভ না করলেও খুব একটা ক্ষতি হবে না।

এই নিয়ে সিংহম সিরিজের এটি তৃতীয় ছবি। আগের দুটি ছবি বক্স অফিসে সুপার হিট হয়েছে। এখনও পর্যন্ত অজয় দেবগণের সিংহম সিরিজের কোনও ছবিই লোকসানের মুখ দেখেনি। এই ছবিটাও দেখবে না বলে আশা করা হচ্ছে। এই ছবিটিও দর্শকরা পছন্দ করবেন বলে মনে করা হচ্ছে।
সিংহম এগেন ছবিতে হলিউডি সিনেমা অ্যাভেঞ্জার্সের ছোঁয়া থাকবে বলে জানা গিয়েছে। অর্থাৎ অন্য সিংহম সিরিজের চেয়ে এই সিনেমাটি অনেকটা হাইটেক হতে চলেছে। এবার পুলিশকে আরও আধুনিক করে দেখানো হবে বলে জানা গিয়েছে।
অজয় দেবগণ, করিনা কাপুর ছাড়াও ছবিতে রয়েছেন জ্যাকি স্রফ, রণবীর সিং, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন এবং টাইগার স্রফ। এরা সকলেই পুলিশের ভূমিকায় অভিনয় করেছেন। এচাড়াও আশুতোষ রানা, শ্বেতা তিওয়ারিকেও দেখা যাবে ছবিতে। ভুলভুলাইয়া থ্রির সঙ্গে একই দিনে মুক্তি পেতে চলেছে সিংহম এগেইন।












Click it and Unblock the Notifications