আমির খানের বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই, কার বিয়ে বলুন তো?

বলিউড অভিনেতা আমির খান প্রায় সময়ই চর্চার মধ্যে থাকেন। তিনি যাই করেন না কেন সেটাই সোশ্যাল মিডিয়ায় তাই ভাইরাল হয়ে যায়। সামনেই মুক্তি পেতে আমির অভিনীত বহু প্রতিক্ষিত ছবি লাল সিং চাড্ডা। তার মাঝেই আবার একটি সুখবর শোনা যাচ্ছে। তার পরিবারে নাকি এবার বাজতে চলেছে বিয়ের সানাই। কিরণ রায়ের সঙ্গে বিচ্ছেদের খবর অভিনেতা আগের বছরই তিনি জানিয়েছিলেন।

আমির খানের বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই, কার বিয়ে বলুন তো?

যদিও বিবাহ বিচ্ছেদ হওয়ার পর ছেলে আজাদের সঙ্গেই থাকেন আমির খান। তবে অনেকেই হয়তো ভাবছেন এবার আমির হয়তো বিয়ের পিড়িতে বসছেন কিন্তু তা একদমই নয়। শোনা যাচ্ছে তার মেয়ে ইরা খান বিয়ের পিঁড়িতে বসতে চলেছে। আজ নয় দীর্ঘদিন ধরেই ফিটনেস ট্রেনার নুপুর শিখরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক রয়েছে তাঁর। প্রায় সময়ই তিনি তার সঙ্গে ছবি শেয়ার করেন। ইরার পরিবারের যে কোন অনুষ্ঠানেই হাজির থাকেন নুপুর।

ইরা দিদার সঙ্গে দেখা করেছেন নুপুর। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবি কিন্তু ইনস্টাগ্রামে দিয়েছেন ইরা। আর দেখে অনুগামীরা অনেক খুশি কিন্তু সেই সঙ্গে মনে জেগেছে নানান প্রশ্নও। আর তা নিয়েই বর্তমানে নেট নাগরিকদের মধ্যে জল্পনা তুঙ্গে উঠেছে। ছবি দেখেই অনুগামীরা অনুমান করছেন খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইরা! যদিও সেই বিষয়ে এখনও পুরোপুরি কিছু জানা যায়নি।

বলা বাহুল্য, কিছুদিন আগে ছেলের সঙ্গে একটি সুন্দর ভিডিও পোস্ট করে ছিলেন অভিনেতা। বৃষ্টিতে ছেলের সঙ্গে ফুটবল খেলায় মেতেছেন অভিনেতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। দেখা যাচ্ছে, জানেন ছেলের সঙ্গে ক্রিকেট নয় ফুটবল খেলতে গিয়েই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছেন অভিনেতা আমির। হ্যাঁ ঠিকই শুনছেন! কে কত গুলো করেছেন, তা নিয়ে তর্ক চলছে পিতা পুত্রের। ছেলের বলছে সে ৩টি গোল করেছে। কিন্তু অভিনেতার বক্তব্য না। গোল হয়েছে মাত্র ১টা। তা মানতে নারাজ আজাদ। বাবা-ছেলের এই মজার খুনসুটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশন। লেখা হয়েছে , 'প্রচণ্ড বৃষ্টি এবং দারুণ মজা। এদিন ছেলের সঙ্গে আমির খানের ফুটবল খেলার ভিডিওতে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কোনও নেট নাগরিক কমেন্টে লিখেছেন, 'বৃষ্টিতে আমির স্যরের সঙ্গে ফুটবল! উফ! অসাধারণ।’ আবার অনেকেই লিখেছেন, 'অসাধারণ লাগছে এটি দেখতে।’ আবার অনেকে ভক্ত বলছেন, 'স্যার সাবধানে থাকুন। অসুস্থ হয়ে যেন না পরেন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+