আর্থিক ভাবে দুর্বল ছিলেন আমির খানের পরিবার, অভিনেতা নিজের মুখেই জানালেন সেই সংগ্রামের কথা

আর্থিক ভাবে দুর্বল দিলেন আমির খানের পরিবার, অভিনেতা নিজে মুখেই জানালেন সেই সংগ্রামের কথা

বলিউডের জনপ্রিয় অভিনেতা হলেন আমির খান। তাঁর পরিচিতি নিয়ে কথা না বা বললাম। কারণ তাঁকে চেনেন না এমন মানুষের সংখ্যা আছে বলে মনে হয় না। ১৯৭৩ সালে কর্মজীবন শুরু করেছিলেন অভিনেতা। খুব কম বয়েসেই অভিনেতা অভিনয় জগতে পা রেখেছেন। অভিনেতার বাবা তাহির হোসেন ছিলেন বলিউড সিনেমার একজন জনপ্রিয় প্রযোজক। বাবা প্রযোজক হলেও আর্থিক দিকে তেমন উন্নত ছিল না তাদের পরিবার। সেকথা নিজে মুখেই জানালেন বলিউড অভিনেতা আমির খান। এক সাক্ষাৎকারে অভিনেতা কী কী জানিয়েছিলেন দেখুন।

আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না অভিনেতার পরিবার

আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না অভিনেতার পরিবার

অভিনেতা জানান, ছোট থেকে আর্থিক ভাবে তেমন স্বচ্ছল ছিলেন না অভিনেতার পরিবার। খুব কষ্টে থাকতেন আমির ও তাঁর পরিবার। অভাব অনটনের মধ্যে দিয়েই তাদের প্রথম জীবন কেটেছেন। যখন আমির খান খুব ছোট ছিলেন সেই সময় তাঁর বাবা একটি সিনেমা তৈরির জন্য বড় অঙ্কের লোন নিয়েছিলেন। আট বছর ধরে সেই ছবি তৈরি করতে অনেক চেষ্টা করেছিলেন অভিনেতার বাবা। কিন্তু ছবিটি তিনি তৈরি করতে পারেননি। সেই কথা ভেবেই কষ্টে ভেঙে পরেছিলেন অভিনেতা।

কী জানালেন আমির খান

কী জানালেন আমির খান

সেই সব পুরানো কথা মনে কথা মনে করে অভিনেতা খুব আবেগপ্রবণ হয়ে পরেন। তিনি জানান, সেই সময় বাবাকে দেখে আমার খুব কষ্ট হতো। তিনি খুব সাধারণ মানুষ ছিলেন। তিনি সেই সময় একবারেই বুঝতে পারেননি যে অতো বড় অঙ্কের লোন তাঁর নেওয়া উচিত ছিল না। সেই সময় সিনেমার প্রচুর টিকিট ব্ল্যাকে বিক্রি হতো কিন্তু প্রযোজকরা সেই টিকিটের থেকে কোনও টাকা পেতেন না। বাবার প্রযোজনায় অনেকগুলি সিনেমায় শিশুশিল্পী হয়ে অভিনয় করেছেন আমির খান।

কী দেখে খুব কষ্ট পেতেন অভিনেতা

কী দেখে খুব কষ্ট পেতেন অভিনেতা

অভিনেতা আরও জানান, বাবাকে কষ্ট পেতে আমার খুব কষ্ট হতো। কারণ বাবা যাদের থেকে টাকা নিয়েছিলেন তাদের শোধ দিতে না পারায় তারা ফোন করে খুব অশান্তি করত। ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। তবে বাবাকে সকল তাদের টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। মহেশ ভাট কিন্তু বাবার থেকে বাকি টাকা পেয়ে অবাক হয়েছিলেন কারণ টাকাটা তিনি পাবেন একদমই ভাবেননি।

 কেন প্যান্ট ভাঁজ করে পড়তেন আমির

কেন প্যান্ট ভাঁজ করে পড়তেন আমির

অভিনেতা আমির খান আরও বলেন, আমরা এত কষ্টের মধ্যে থাকার পরেও আমার স্কুলের ফ্রি কিন্তু সব সময়েই দেওয়া হতো। আমার মা আমাদের জন্য অনেক বড় বড় প্যান্ট কিনতেন। সেগুলি আমাদের ভাঁজ করে পরাতেন। যাতে সেই প্যান্টগুলি আমরা অনেকদিন ধরে পরতে পারি।

লাস্ট কোন ছবিতে কাজ করেছেন আমির

লাস্ট কোন ছবিতে কাজ করেছেন আমির

১৯৯৯ সালে আমির খান তাঁর প্রোডাকশন হাউজ খুলেছেন। তিনি আজ একজন সফল অভিনেতা। তিনি লাগান, তারে জামিন পার, দঙ্খল সিনেমার প্রযোজনা করেছেন। আমির খান অভিনীত এখন পর্যন্ত শেষ সিনেমা হল লাল সিং চাড্ডা। যেখানে তিনি করিনা কাপুরের সঙ্গে অভিনয় করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+