প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ আমির খান, কী জানালেন অভিনেতা

২০১৪ সালে কেন্দ্র সরকারের ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণের শুরু করেছিলেন 'মন কি বাত'। এই অনুষ্ঠান চলতে চলতে ১০০ এপিসোডে পৌঁছে গেল। ৩০ এপ্রিল, রবিবার হবে এই অনুষ্ঠানের শততম এপিসোড। আর এইও কারণেই দিল্লিতে বিরাট আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু দেশের মানুষের সঙ্গে নানান বিষয়ে নিয়ে আলোচনায় করা হয়।

বুধবার দিল্লিতে 'মন কি বাত ১০০ কনক্লেভ’-এ যোগ দিয়েছেন বলিউড অভিনেতা আমির খানও। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ অনুষ্ঠানের ১০০ পর্ব। সেই উপলক্ষে ১০০ বিশিষ্ট অতিথি আমন্ত্রিত দিল্লির বিজ্ঞান ভবনে। সেখানেই প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা, তিনি বলেন, এই অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী নয়া ইতিহাস গড়লেন।

মন কি বাত নিয়ে কী বলছেন অভিনেতা
Photo Credit: ছবি সৌ:পিটিআই

বুধবার, কনক্লেভ শুরু হওয়ার আগে থেকেই বলিউড আমিরকে বিজ্ঞান ভবনে দেখা যায়। শুধু একা তিনি নন, দেখা মেলে অভিনেত্রী রবিনা ট্যান্ডন, ক্রীড়াবিদ দীপা মালিক, নিখাত জারিন, সেই সঙ্গে সাংবাদিকদেরও। বাদ যাননি রেডিও জকিরাও।

আমির খান জানান, মন কি বাত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের অংশ , যার মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, তাদের নিয়ে চিন্তাভাবনা করেন এবং সেই সঙ্গে তাঁদের পরামর্শ দেন। এটি তিনি ঐতিহাসিক বলেও অ্যাখ্যা দিয়েছেন। তিনি মনে করেন মন কি বাত অনুষ্ঠানটি জনগণের ওপর এক বিরাট প্রভাব ফেলেছে।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে সম্পূর্ন অনুষ্ঠান। ১০০ তম পর্বটি ৩০ এপ্রিল সম্প্রচারিত হবে জানা গিয়েছে। বলিউড অভিনেতা আরও জানান, তিনি ব্যক্তিগত ভাবে মনে করেন মন কি বাত অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এটি মাধ্যমে সারা দেশের দেশবাসীর সঙ্গে সংযোগ রক্ষা করা যায়।এই অনুষ্ঠানের মাধ্যমে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক নিদারুণ যোগাযোগ স্থাপন করেছেন। দেশের ভবিষ্যত, তাঁকে আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, সাধারণ মানুষের সহযোগিতা সবকিছুই খুব স্পষ্টভাবে ব্যক্ত করেন তিনি। এই ধরনের গুরুত্বপূর্ন কথোপকথন খুব দরকার বলে মনে করেন বলি অভিনেতা আমির খান।

প্রধানমন্ত্রী তাঁর প্রতি ভাষণ মিলিয়ে প্রায় ১০০ জন বিশিষ্ট ব্যক্তিত্বের কথা উল্লেখ করেছেন। যারা বুধবার অনুষ্ঠানে যোগ দেবেন বলেও তিনি জানান। অনুষ্ঠানটি শিল্প, সংস্কৃতি, ব্যবসা, খেলাধুলো, সামাজিক কাজ, স্বাস্থ্য-সহ বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়। মন কি বাত অনুষ্ঠানের জন্য বলিউড অভিনেতা আমির খান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+