হলিউডের কোন কোন রিমেক করা ছবি অভিনয় করেছেন আমির খান?

হলিউডের কোন কোন রিমেক করা ছবি অভিনয় করেছেন আমির খান?

বলিউডে জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতাদের তালিকায় আমির খান আছেন তা আপনাদের নিশ্চয়ই জানা। তিনি বহু সুপারহিট ছবি অনুগামীদের উপহার দিয়েছেন। বর্তমানে অভিনেতার আসন্ন সিনেমা, 'লাল সিং চাড্ডা’। তার ফ্যানের সংখ্যা অনেক। তিনি কী করেন না করেন তা জানবার জন্য উদগ্রীব হয়ে থাকেন সকলেই। তবে জানেন কী এমন অনেক গুলি হলিউডের রিমিক করা সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। যা কিন্তু হিটও হয়েছিল। জেনে নিন সেই সিনেমাগুলি কী কী।


দিল হ্যায় কে মানতা নেহি

দিল হ্যায় কে মানতা নেহি

এই বলিউড সিনেমাটি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল। তবে সিনেমাটি হলিউড সিনেমার রিমেক। যেটি ১৯৩৪ সালে মুক্তি পেয়েছিল। ইট হ্যাপেন্ড ওয়ান নাইটের সিনেমার রিমিক করা ছবি। আমির খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন তা পূজা ভাট। সিনেমাটি পরিচালনা করেছেন মহেশ ভাট।

 জো জিতা ওহি সিকান্দার

জো জিতা ওহি সিকান্দার

সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এটি অভিনেতার জনপ্রিয় সিনেমার মধ্যে একটি। হলিউড সিনেমা ব্রেকিং অ্যাওয়ে থেকে এই সিনেমাটি রিমিক করা হয়েছিল। যেটি ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটির পরিচালনা করেছিলেন মনসুর খান। আমির খান করেছেন অভিনয় করেছেন দীপক তিজোরি, আয়েশা জুলকা ও পূজা বেদি।

হাম হ্যায় রাহি প্যায়ার কে

হাম হ্যায় রাহি প্যায়ার কে

সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। সিনেমাটি পরিচালনার দায়িত্ব ছিলেন মহেশ ভাট। ১৯৫৮ সালের হলিউডের সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটি করা হয়েছিল। সিনেমাটির নাম ক্লাসিক হাউজ বোর্ড। এই সিনেমায় অভিনয় করেছেন জুহি চাওলা, কুনাল খেমু।

বাজি

বাজি

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল বাজি সিনেমাটি। বাজি সিনেমাটি ১৯৮৮ সালে কাল্ট ক্লাসিক ডাই হার্ডের ওপর নির্ভর করে সিনেমাটি তৈরি হয়েছিল। ছবিটি অ্যাকশন থ্রিলার ভিত্তিক সিনেমা। সিনেমায় অভিনয় করেছেন মমতা কুলকার্নি, পরেশ রাওয়াল, আশিস বিদ্যার্থী ও মুকেশ ঋষি।

 আকেলে হাম আকেলে তুম

আকেলে হাম আকেলে তুম

১৯৯৫ সালে আকেলে হাম আকেলে তুম সিনেমাটি মুক্তি পেয়েছে। আমির খানের বিপরীতে দেখা মিলেছে বলি ডিভা মনীষা কৈরালাকে। সিনেমাটি ক্রমারের একটি ছবির অনুপ্রেরণায় তৈরি ছবি। সিনেমাটি ১৯৭৯ সালে অ্যাকাডেমি পুরষ্কার পেয়েছিল।

 গোলাম

গোলাম

বলিউড অভিনেতা আমির খান অভিনীত গোলাম খুব জনপ্রিয় সিনেমা। বিক্রম ভাট সিনেমাটি পরিচালনা করেছিলেন। সিনেমাটি ১৯৫৪ সালে মার্লন ব্র্যান্ডো চলচ্চিত্র অন দ্য ওয়াটারফ্রন্টের রিমেক ছিল। মহেশ ভাটের পরিচালিত ১৯৮৮ সালে ছবি কবজারও রিমেক ছিল। গোলাম সিনেমাটি মুক্তি পেয়েছে গোলাম। অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায় ও শরৎ সাক্সেনা, সঞ্জয় দত্ত।

 মন

মন

মন সিনেমাটি ইন্দ্র কুমার পরিচালিত একটি ছবি। সিনেমাটিতে অভিনয় করেছেন আমির খান, মনীষা কৈরালা ও অনিল কাপুর। হলিউড মুভি অ্যান অ্যাফেয়ার টু রিমেম্বার যেটি ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল। তারই রিমেক মন সিনেমাটি।

 রং দে বাসন্তী

রং দে বাসন্তী

বলিউডের এই মুভিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। ১৯৮৯ সালের জিসাস অফ মন্ট্রিল সিনেমায় অনুপ্রানিত হয়ে সিনেমাটি তৈরি হয়ে ছিল। রাকেশ ওমপ্রকাশ মেহরা বলিউড মুভিটি পরিচালনা করেছেন।

ফানা

ফানা

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ফানা। সিনেমাটি কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। পর্দায় জুটি বেঁধে ছিলেন আমির-কাজল। ১৯৮১ সালের হলিউড সিনেমা আই অফ দ্য নিডল এবং ১৯৯৯ সালের ছবি কোরিয়ান ছবি শিরি সিনেমা থেকে অনুপ্রানিত হয়েছিল।

গজনি

গজনি

আমির খান অভিনীত 'গজনি' অন্যতম সুপারহিট একটি সিনেমা।এটি একই নামের তামিল সিনেমার রিমেক ছিল। যা ক্রিস্টোফার নোলানের ২০০০ সালের চলচ্চিত্র 'মেমেন্টো' থেকে অনুপ্রাণিত। সিনেমাটি অভিনয় করেছিলেন অসিন, জিয়া খান এবং প্রদীপ রাওয়াত।

ধুম ৩

ধুম ৩

২০১৩ সালে বলিউডের মুক্তিপ্রাপ্ত সিনেমা ধুম ৩। সিনেমাটি ক্রিস্টোফার নোলানের ২০০৬ সালের সিনেমা 'দ্য প্রেস্টিজ' থেকে অনুপ্রাণিত। সিনেমায় অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ, অভিষেক বচ্চন-সহ অন্যান্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+