Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'পিঙ্ক' সিনেমায় কাজ করছেন একসঙ্গে ১০জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী-কুশলীরা, কে তাঁরা? জেনে নিন

সুজিত সরকারের প্রযোজনায় আগামী সিনেমা 'পিঙ্ক' নিয়েও ইতিমধ্যেই চারিদিকে হইচই শুরু হয়ে গিয়েছে। এই সিনেমায় অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন তাপসী পান্নু, কীর্তি কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং-এর মতো অভিনেতা অভিনেত্রীরা। এই সিনেমার পরিচালক বাংলার অনিরুদ্ধ রায়চৌধুরী। [একসঙ্গে মুক্তি পাওয়া এই সিনেমাগুলিকে বক্সঅফিসে কুপোকাত করেছেন শাহরুখ]

তবে এসব চমক নয়। সিনেমার গল্প কেমন হবে, চিত্রনাট্য কেমন হবে, এসব নিয়ে মানুষের মনে আগ্রহ অবশ্যই রয়েছে। তা মিটবে সিনেমাটি হলে গিয়ে দেখার পরই। তবে চমক সামনে এসে গিয়েছে তার আগেই। জানা গিয়েছে, এই সিনেমায় একসঙ্গে মোট ১০ জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-কলাকুশলী কাজ করছেন। যা সাধারণভাবে খুবই বিরল ঘটনা। [জেনে নিন শ্রীদেবী ও মিঠুন চক্রবর্তীর বিতর্কিত প্রেমকাহিনি সম্পর্কে]

পিঙ্ক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন ১০জন জাতীয় পুরস্কারপ্রাপ্ত!

সিনেমায় অভিনয়ে রয়েছেন অমিতাভ বচ্চন। তিনি মোট ৪টি জাতীয় পুরষ্কার পেয়েছেন (অগ্নিপথ, ব্ল্যাক, পা, পিকুর জন্য)। এছাড়া প্রযোজক সুজিত সরকার এই পুরস্কার পান ভিকি ডোনর সিনেমার জন্য। প্রযোজক রনি লাহিড়িও এই সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পেয়েছেন। এদের সঙ্গে রয়েছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী। তিনি মোট ২টি জাতীয় পুরস্কার পেয়েছেন। [এই পুরনো বলিউড সিনেমার রিমেকগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে]

এছাড়াও এই সিনেমায় রয়েছেন সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র, চিত্রগ্রাহক অভীক মুখোপাধ্যায়, সাউন্ড ডিজাইনার বিশ্বদীপ চট্টোপাধ্যায়, সাউন্ড মিক্সার নিহার রঞ্জন সামাল, রি-রেকর্ডিং মিক্সার সিনয় জোসেফ ও সাউন্ড ডিজাইনার দীপঙ্কর জোজো চাকি। এরা সকলেই কেউ একটা, কেউ দুটি আবার কারও ঝুলিতে তিনটি পর্যন্ত জাতীয় পুরস্কার রয়েছে নিজ ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্সের জন্য। [সিনেমায় সামান্য অ্যাসিস্ট্যান্ট থেকে বলিউড স্টার হয়েছেন এরা]

এতজন গুণী মানুষ একসঙ্গে একই সিনেমায় কাজ করছেন বলে প্রযোজক সুজিত সরকার সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এতজনকে একসঙ্গে করে কাজ করতে পারায় তিনি ভাগ্যবান মনে করছেন নিজেকে, জানিয়েছেন সুজিত।

প্রসঙ্গত, পিঙ্ক সিনেমাটিতে তাপসী পান্নু ও তাঁর বন্ধুরা একদল দুর্বৃত্তের হাতে লাঞ্ছিত হন। একটি মামলায় তাদের আদালতের চক্করে পড়তে হয়। সেখানে দেখা হয় অমিতাভ বচ্চনের সঙ্গে। তারপর আরও নয়া মোড় নেয় সিনেমা। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৬ সেপ্টেম্বর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+