বলিউডে ২০২১ এ সবচেয়ে ধনী অভিনেত্রী কারা! কাজল থেকে ঐশ্বর্যদের সম্পত্তির পরিমাণ তাক লাগাচ্ছে
বলিউডে ২০২১ এ সবচেয়ে ধনী অভিনেত্রী কারা! কাজল থেকে ঐশ্বর্যদের সম্পত্তির পরিমাণ তাক লাগাচ্ছে
২০২০ সাল খেকে ২০২১ সালের মধ্যে করোনার ভয়াবহ দাপটের মাঝে কার্যত বিধ্বস্ত হয়েছে একাধিক সেক্টর। সেভাবেই আর্থিক দিক থেকে বলিউডও বেশ ধাক্কা খেয়েছে। সেখানে ফিল্ম তৈরি হওয়ার গোটা প্রক্রিয়াই করোনার লকডাউনের মাঝে থমকে গিয়েছিল। ফলে সমস্যায় পড়েন বহু কলাকুশলী। তবে সেই লকডাউনের ধাক্কা সামলেও বলিউডে একের পর এক অভিনেত্রী নিজেদের সম্পত্তির পরিমাণে তাক লাগাচ্ছেন। অবাক করছেন রোজগারের হিসাবে। একনজরে দেখা যাক কাজল থেকে ঐশ্বর্য, প্রিয়াঙ্কা , করিনা, ক্য়াটরিনা, শিল্পা শেট্টিদের সম্পত্তির পরিমাণ কত।

ঐশ্বর্য রাই
বচ্চন পরিবারের ঘরনী ঐশ্বর্য রাই বর্তমানে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের মালকিন। 'প্যাশন বাজ' ডট কমের হিসাব অনুযায়ী তেমনই তথ্য উঠে এসেছে। অভিষেক বচ্চনের স্ত্রী অ্যাশ অভিনয় জগতে পা রাখার আগে বিশ্বসুন্দরীর খেতাব জয় করেন। তাঁর ঝুলিতে রয়েছে পদ্মশ্রীর মতো সম্মান। ৫.৭ ফুট উচ্চতার দীর্ঘাঙ্গী এই অভিনেত্রী ১৯৭৩ সালের ১ নভেম্বর জন্ম গ্রহণ করেন। প্রতিটি ফিল্ম থেকে তাঁর রোজগার ৭ থেকে ৮ কোটি টাকা।

করিনা কাপুর
নবাব বাংশের পুত্রবধূ করিনা কাপুর। ৬০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির অধিকারী তিনি । প্যাশন বাজ ডট কম এর তথ্য তেমনই বলছে। ১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্মগ্রহণকারী করিনা কাপুর প্রতিটি ফিল্মের জন্য ২০ কোটি টাকা নেন। উচ্চতায় ৫.৪ ফুট দীর্ঘ করিনা সইফ আলি খানের স্ত্রী।

প্রিয়াঙ্কা চোপড়া
১৯৮২ সালের ১৮ জুলাই জন্ম প্রিয়াঙ্কা চোপড়ার। বলিউড থেকে হলিউডের দুনিয়ায় তাঁর বিচরণ। ৫.৪ ফুটের আশপাশে উচ্চতার অধিকারী প্রিয়াঙ্কার ঝুলিতে রয়েছে মিস ওয়ার্ল্ডের খেতাব। স্বামী নিক জোনাসের সঙ্গে বিয়ের পর আপাতত তিনি প্রবাসী। বলিউডের এই তামাম অভিনেত্রীর মোট সম্পত্তির পরিম াণ ৫০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি ফিল্মের জন্য প্রিয়াঙ্কা নিয়ে থাকেন, ২১ কোটি টাকা পারিশ্রমিক।

দীপিকা পাড়ুকোন
দক্ষিণী দীপিকা আপাতত পাঞ্জাবী পরিবার ভবানীদের পুত্রবধূ। অভিনেতা রণবীর সিংয়ের স্ত্রী দীপিকা ১৯৮৬ সালের ৫ জানুয়ারি বিয়ে করেন। ৫.৭ ফুটের উচ্চতার দীর্ঘাঙ্গী দীপিকা ৪৭ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির অধিকারী। তিনি প্রতিটি ফিল্মের জন্য ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন। একাধিক তাক লাগানো ছবিতে অভিনয়ের হাত ধরে তিনি বলিউডে বহু অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন।

অনুষ্কা শর্মা
বলিউডে ধনী অভিনেত্রীদের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন অনুষ্কা শর্মা। তিনি ক্রিকেট তারকা বিরাট কোহলির ঘরনী। সদ্য বিরাট ও অনুষ্কার সন্তান বমিকা ভূমিষ্ঠ হয়। এই তামাম অভিনেত্রী অনুষ্কার মোট সম্পত্তির পরিমাণ ৩৬ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি ফিল্মের জন্য তাঁর উপার্জন ১২ কোটি টাকা।

মাধুরী দীক্ষিত
'ধকধক গার্ল' মাধুরী রীতিমতো তাক লাগিয়েছেন একটা বড় দশকের দর্শকদের। প্রজন্মের পর প্রজন্মে ভারতে মাধুরী ভক্তের সংখ্যা অগণিত! বলিউডের সেই সুন্দরী অভিনেত্রী মাধুরীর উচ্চতা ৫.৩ ফুট। চিকিৎসক শ্রীরাম নেনের স্ত্রী মাধুরী ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির অধিকারী। প্রতিটি ছবিতে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নেন ৩ থেকে ৫ কোটি টাকা। ১৯৬৭ সালের ১৫ মে জন্মগ্রহণকারী মাধুরী আপাতত দুই সন্তান নিয়ে সুখী দাম্পত্যের অধিকারী।

ক্যাটরিনা কাইফ
২০২১ সালে যে সমস্ত বলিউড অভিনেত্রী ধনী হিসাবে বিবেচিত হচ্ছেন , তাঁদের মধ্যে সপ্তম স্থানে রয়েছেন ক্যাটরিনা। প্যাশন বাজ ডটকমের তথ্য অনুযায়ী ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি ফিল্মের জন্য ক্যাটরিনা নিয়ে থাকেন, ১২ কোটি টাকা। ৫.৭ ফুটের দীর্ঘাঙ্গী অভিনেত্রী আপাতত ভিকি কৌশলের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে রয়েছেন।

প্রীতি জিন্টা
৩০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির অধিকারী মিসেস গুড এনাফ প্রীতি। বলিউড ছেড়েছেন তিনি বহুকাল আগে। আপাতত স্বামীর সঙ্গে ঘর করতে প্রবাসে পাড়ি দিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তবে প্রতিটি ফিল্মের জন্য তিনি ৪.৫ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে জানা যায়। হিমাচল প্রদেশের মেয়ে প্রীতির দন্ম ১৯৭৫ সালের ৩১ জানুয়ারি। এরপর জীবনের বহু পর্ব পার করে তিনি বলিউডে পা রাখেন।

কাজল
অভিনেত্রী কাজল আপাতত সুখে শান্তিতে ঘর করছেন অভিনেতা অজয় দেবগনের সঙ্গে। ২৮ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির অধিকারী কাজল ফিল্মের সঙ্গে ব্যস্ত রয়েছেন সন্তানদের মানুষ করতে। প্রতিটি ফিল্মের জন্য তাঁর পারিশ্রমিক ৯ থেকে ১২ কোটি টাকা। ৪৫ বছর বয়সী কাজলের জন্মদিন ৫ অগাস্ট। বলিউডের নানান ছবির পাশাপাশি শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি বেঁধে একাধিক ছবি কার্যত সুপরাহিট তকমায় ভূষিত। ভেঙেছে বহু রেকর্ড।

শিল্পা শেট্টি
২০২১ সালে ইতিমধ্যেই একাধিক ইস্যুতে খবরের শিরোনাম কেড়েছেন শিল্পা শেট্টি। রাজ কুন্দ্রার ঘরনী শিল্পা ২৫ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তির অধিকারী। প্রতিটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ২ কোটি টাকা। ৫.৬ ফুট উচ্চতার এই দীর্ঘাঙ্গী অভিনেত্রী বলিউডের বহু সুাপারহিট ছবিতে অভিনয় করেছেন। যার মধ্যে 'বাজিগর' অন্যতম।

কঙ্গনা রানাওয়াত
বলিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত নাম কঙ্গনা রানাওয়াতের। একের পর অক হিট ছবি বলিউড কে দিয়েছেন তিনি। ১৯৮৭ সালের ২৩ মার্চ জন্ম হয় কঙ্গনার। গ্যাংস্টার ছবির হাত ধরে বলিউডে পা রাখা কঙ্গনা বহু বিতর্কে জড়িয়েও শিরোনাম কেড়েছেন। প্রতিটি ফিল্মে তাঁর পারিশ্রমিতক ১১ কোটি টাকা। আর তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ মিলিয়ন মার্কিন ডলার।
{quiz_667}
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications