'আমার স্টারডাম থেকে আমি ফায়দা তুলিনা', ' রেস ৩' মুখ থুবড়ে পড়ার পর বোমা ববির
১৯৯৫ সালে 'বরসাত' ছবির হাত ধরে বলিউডে পদার্পণ ববি দেওলের। এরপর হিট বলতে ছিল 'সোলজার '। কাজল, মণীষা কৈরালার সঙ্গে ববি অভিনীত ছবি 'গুপ্ত' থেকে 'ট্যাঙ্গো চার্লি', ' আজনবী'র মতো একের পর এক ফিল্ম এরপর থেকে ফ্লপ করতে থাকে। কার্যত মুখ থুবড়ে পড়ে ববির কেরিয়ার। এরপর বলিউডে তাঁর দ্বিতীয় ইনিংস শুরু হয় সলমন খানের হাত ধরে।

২০১৮ সালে 'রেস থ্রি' ছবি হাত ধরে শুরু হয় ববির দ্বিতীয় পথ চলা। ছবিতে নতুন করে সিক্স প্যাক সঙ্গে নিয়ে ববি অ্যাকশনের 'ধমাকা এন্ট্রি' নিয়ে বলিউড মাতানোর চেষ্টায় ছিলেন। তবে সেগুড়েও বালি পড়ে যায়। এরপর 'হাউসফুল ৪' সদ্য মুক্তি পেতেই ফ্লপের খাতাতে নাম লেখাতে থাকে। এমন এক পরিস্থিতিতে বলি দেওল দাবি করেছেন, তাঁর যথেষ্ট ফ্যান বেস রয়েছে। তিনি বলেন, ' আমি আমার স্টারডাম থেকে ফায়দা তুলিনা। আমি মনে করি সকলেরই ভাগ্যে কিছু লেখা থাকে। তবে কোনও কিছুই শেষ হয়না যদি পরিশ্রম খুব বেশি করে করা যায়। ' তাঁর আশা অভিনেতা হিসাবে তাঁর অনেক কিছু পাওয়া বাকি রয়েছে।
ববি বলেছেন, তিনি এখন ভীষণ খুশি অভিনেতা হিসাবে নিজেকে তুলে ধরতে পেরে। তিনি এই মুহূর্তে খুব খুশি নিজের সাফল্য নিয়ে। তিনি সাম্প্রতিক ওই সাক্ষাৎকারে বলেছেন, নব্বইয়ের দশক থেকে বাকি ২০০ সাল পর্যন্ত তিনি যে সাফল্য পেয়েছেন তাতে তিনি খুশি।












Click it and Unblock the Notifications