ববি দেওলও কিছু কম যান না ! সলমনের পর এবার চমকে দিলেন তিনিও

'রেস ৩' ছবির শ্যুটিং-এর ছবি নিয়ে রীতিমত সরগরম সোশ্যাল মিডিয়া। ছবির শ্যুটিং আপাতত চলছে কাশ্মীরে। কাশ্মীরের ঠাণ্ডায় ছবির বিভিন্ন দৃশ্যের শ্যুটিং এ এখন মগ্ন সলমন থেকে ববি দেওল ,জ্যাকলিনরা।

'রেস ৩' ছবির শ্যুটিং-এর ছবি নিয়ে রীতিমত সরগরম সোশ্যাল মিডিয়া। ছবির শ্যুটিং আপাতত চলছে কাশ্মীরে। কাশ্মীরের ঠাণ্ডায় ছবির বিভিন্ন দৃশ্যের শ্যুটিং এ এখন মগ্ন সলমন থেকে ববি দেওল ,জ্যাকলিনরা। কিছুদিন আগেই কাশ্মীরে এই ছবির শ্যুটিং এ একটি দৃশ্যে সলমনের ছবি ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। এবার ববি দেওলের ছবি হল ভাইরাল।

ববি দেওলও কিছু কম যান না ! সলমনের পর এবার চমকে দিলেন তিনিও

লাল শাক্ট, বেগুনি রঙের টাওয়েল, ববি দেওল দাঁড়িয়ে একটি জলাশয়ের সামনে। মুখ চেনা পরিচিত সেই হাসি! টাওয়েলের পরিহিত ববির পায়ে দামী জুতো। এই ছবিটিই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগে সলমন কাশ্মীরের ঠাণ্ডায় গায়ে স্যান্ডো গ্যাঞ্জি পরে ছবি তুলে ছিলেন 'রেস ৩'-এর শ্যুটিং এ। কাশ্মীরের ঠাণ্ডায় সল্লুর সেই নায়োকোচিত ছবিকে প্রশংসায় ভরিয়ে দেন সলমনের গুণমুগ্ধরা। এবার পালা ববি দেওলের।

ববি দেওলও এই ছবিতে কার্যত বোঝাতে চেয়েছেন, কাশ্মীরের ঠাণ্ডায় কেবল সলমনই নন, তিনিএ কাবু হননি। সলমনের কথায় এই ছবির জন্য নিজের লুক -এরও আমূল পরির্তন আনতে চলেছেন ববি। তার আসল ঝলক দেখা যাবে 'রেস ৩' ছবিতে। আপাতত ছবির গল্পের মধ্যভাগের কিছু দৃশ্য শ্যুটিং হচ্ছে কাশ্মীরে। এর ক্লাইম্যাক্স এখনও শ্যুটিং করা বাকি রয়েছে। তবে কাশ্মীরে সলমনদের ছবির শ্যুটিং এর জন্য যে শিডিউল ছিল তা আপাতত শেষের দিকে। সেখানে 'রেস ৩'-এর শ্যুটিং এর বিভিন্ন দৃশ্যের ছবি ভাইরাল ইন্টারনেটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+