কৃষ্ণসার হরিণহত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খান,বেকসুর খালাস সইফ, তাব্বুরা
কৃষ্ণসার হরিণহত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খান। তবে বাকি অভিযুক্ত তারকারা ছা়ডা পেয়েছেন এই মামলায়।
কৃষ্ণসার হরিণহত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খান। তবে বাকি অভিযুক্ত তারকারা ছা়ডা পেয়েছেন এই মামলায়। এই রায় দিয়েছে রাজস্থানের যোধপুর আদালত। ফলে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন বাকি অভিযুক্ত তারকা সইফ আলি খান,নিলম, সোনালি বেন্দ্রে ,তাব্বু । এদিকে, ওয়াইল্ডলাইফ অ্যাক্টের সেকশন ৫১ ধারায় দোষী সাব্য়স্ত হয়েছেন সলমন। এদিন,সমস্ত তথ্য প্রমাণ সলমনের বিরুদ্ধে যাওয়াতেই তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা যাচ্ছে ,এখনও আদালতে তাঁর সাজার সওয়াল জবাব পর্ব চলছে, তবে যদি সলমন দোষী সাব্য়স্ত হন, তাহলে তাঁর সবচেয়ে বেশি ৬ বছরের জন্য জেল হতে পারত, বলে খবর।


Jodhpur: Salman Khan arrives at court, verdict in #BlackBuckPoachingCase to be pronounced shortly. pic.twitter.com/FpJPSRRY2r
— ANI (@ANI) April 5, 2018
জানা গিয়েছে সলমনের সাজা যদি ৩ সালের মধ্যে হয়, তাহলে আজকেই তিনি জামিন পেতে পারেন। তবে যদি , ৩ বছরের বেশি হয় তাঁর সাজার শুনানি, তাহলে তাঁর জামিন পাওয়া মুশকিল হতে পারে। টানা ২০ বছর ধরে চলা এই মামলায় দোষী সাব্য়স্ত সলমন কী ধরনের সাজা পান, এই মুহুর্তে সেদিকে নজর রয়েছে গোটা দেশের। জানা গিয়েছে, আদালতরে ভিতর সলমনকে সান্ত্বনা দিচ্ছেন বোনেরা।
Argument on quantum of punishment is on. Salman Khan's counsels are praying for probation: NS Solanki, lawyer of Dushyant Singh who was co-accused in blackbuck poaching case #Jodhpur pic.twitter.com/2G5ahqHFWl
— ANI (@ANI) April 5, 2018
১৯৯৮ সালে সলমনের বিরুদ্ধে .২২ রাইফেল ও .৩২ রিভলভার দিয়ে দুটি কৃষ্ণসার হরিণকে মারার অভিযোগ ওঠে। সেই ঘটনায় সেই সময়ে ১৯৯৮ সালের ১৭ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়। যোধপুরের কোঙ্কনি গ্রামে ওই শিকারের ঘটনাটি ঘটেছিল। মোট চারটি চোরাশিকারের মামলা ছিল সলমনের বিরুদ্ধে। তার মধ্যে ৩টি মামলায় সলমনকে আদালত মুক্তি দেয়। তার বিরুদ্ধে পাল্টা উচ্চ আদালতে মামলা হয়েছে। সেই মামলা ঝুলে রয়েছে। চতুর্থ চোরাশিকারের মামলাটিতেও সলমনকে বেকসুর খালাস করা হয় কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications