কৃষ্ণসার হরিণহত্যা মামলায় নতুন করে বিপাকে সইফ-টাবু-সোনালী! নোটিস হাইকোর্টের

মার্চ মাসেই নোটিস পাঠিয়েছিল রাজস্থান হাইকোর্ট আদালত।

মার্চ মাসেই নোটিস পাঠিয়েছিল রাজস্থান হাইকোর্ট আদালত। এরপর ফের একবার রাজস্থান হাইকোর্টের তরফে কৃষ্ণসার হরিণ হত্য়া মামলায় নতুন করে নোটিস পাঠানো হল অভিনেতা সইফ আলি খান, তাব্বু, নীলম ও সোনালি বেন্দ্রেদের। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যামামলা ঘিরে দুষ্মন্ত সিং এর আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ আদালতের।

কৃষ্ণসার হরিণহত্যা মামলায় নতুন করে বিপাকে সইফ-টাবু-নীলম! নোটিস হাইকোর্টের

১৯৯৮ সালে যোধপুরের উপকণ্ঠে ২৬ সেপ্টেম্বর কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে সলমন খান সহ একাধিক তারকার বিরুদ্ধে মামলা দায়ের হয়। এজন্য সলমনের শ্রীঘরবাসও হয়েছে যোধপুরে। যদিও পরে জামিনে তিনি মুক্তি পান। দোষী সাব্যস্ত হওয়ার আগে সলমন আদালতকে জানিয়েছিলেন,'আমরা সেখানে যাই, দেখি একটা কৃষ্ণসার হরিণ আহত হয়ে পড়ে রয়েছে, আমরা তাকে বিস্কিট খাওয়াই, এরপর চলে যাই।'

জানা গিয়েছে, এতদিন সলমনের সঙ্গে সইফদের এই মামলায় দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে একটাই কারণে সমস্যা হয়েছিল, তা হল প্রমাণ জোগাড় করা। তবে রাজস্থান হাইকোর্টের তরফে নতুন করে নোটিস তারকাদের কাছে পৌঁছতেই প্রমাণ নিয়েও জল্পনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+