কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী হয়েও কোন পথে জেলযাত্রা থেকে বাঁচতে পারতেন সলমন!

এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল সলমন খানকে কত বছরের সাজা দেওয়া হবে? এবং তার সঙ্গে প্রশ্ন, কীভাবে দোষী হয়েও জেলযাত্রা এড়িয়ে যেতে পারতেন সলমন।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার চতুর্থ মামলায় শেষপর্যন্ত দোষী সাব্যস্ত হলেন বলিউড সুপারস্টার। যোধপুর আদালতের বিচারক সলমন খানকে এই মামলায় দোষী বলে ঘোষণা করেছেন। এখন দেখার কত বছরের সাজা ঘোষণা হয় সলমনের।

কৃষ্ণসার মামলায় দোষী হয়েও কীভাবে জেলযাত্রা থেকে বাঁচবেন সলমন

এই নিয়ে মোট চারটি মামলা সলমনের বিরুদ্ধে হয়েছিল। আগের তিনটি মামলায় তিনি ছাড়া পেয়ে যান। শেষ মামলায় এসে সাজা পেলেন। অ্যানিম্যাল প্রোটেকশন অ্যাক্টের ৫১ নম্বর ধারা মেনে সমস্ত তথ্যপ্রমাণ দেখে সলমন খানকে দোষী বলে ঘোষণা হয়েছে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল সলমন খানকে কত বছরের সাজা দেওয়া হবে? এবং তার সঙ্গে প্রশ্ন, কীভাবে দোষী হয়েও জেলযাত্রা এড়িয়ে যেতে পারতেন সলমন।

ঘটনা হল, এই মামলায় সলমনের পাঁচ বছরের সাজা হয়েছে। সেক্ষেত্রে তিন বছরের কম সময়ের সাজা আদালত দিলে সলমনকে জেলে যেতে হতো না। তবে সাজার মেয়াদ তার বেশি হওয়ায় একরাতের জন্য হলেও জেলে কাটাতে হবে। তবে যদি সলমনকে আদালত তিন বছরের কম সাজা দিত তাহলে আদালতেই সলমনের আইনজীবীরা জামিনের আবেদন করতে পারতেন।

সেক্ষেত্রে বিচারক জামিন দিয়ে দিলে দোষী সাব্যস্ত হয়েও জামিনে মুক্ত হয়ে সলমন বাড়ি ফিরতে পারতেন। তারপরে উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে সলমন আবেদন জানাতে পারতেন। এক্ষেত্রে সলমনকে সোজা জেলে যেতে হবে। তারপরে তার আইনজীবারা উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+