Anant Ambani-Radhika Merchant wedding: আম্বানিদের বিয়ে, BKC হোটেলের ভাড়া কত চড়েছে জানেন?
আর ২ দিন পরেই বিয়ের আসর। প্রায় ৬ মাস ধরে চলা প্রি ওয়েডিং সেলিব্রেশন শেষ হবে অবশেষে। মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে এখন তারকা সমাবেশ। বলিউড তারকাদের আনাগোনা তুঙ্গে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা আসতে শুরু করে দিয়েছেন। তার জেরে বিকেসি সব হোটেলই ভর্তি। কোথাও কোনও জায়গা ফাঁকা নেই।
তার জেরে বিকেসি কমপ্লেক্সের হোটেল গুলির ভাড়াও আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। এক রাতের ভাড়া পৌঁছে গিয়েছে ১ লক্ষ টাকায়। গত কয়েকদিন ধরেই হোটেলের এক রাতের ভাড়া ১ লক্ষ টাকায় পৌঁছে গিয়েছে। আবার ১৪ জুলাই থেকে সেই ভাড়া ১৩ হাজার টাকায় নেমে আসবে বলে জানানো হয়েছে।

আগামী ১২ জুলাই জিও কনভেনশন সেন্টারে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। তার আগে একের পর এক অনুষ্ঠান রযেছে। সঙ্গীত, গ্রহ শান্তি পুজো, হলদি, মেহেন্দি পর পর অনুষ্ঠান চলেই যাচ্ছে। দেশবিদেশের তারকারা যোগ দিয়েছেন সেই সেলিব্রেশনে। হলিউডের পপ স্টার জাস্টিন বিবের এসেছিলেন অনন্ত রাধিকার সঙ্গীতে পারফর্ম করতে।
এমন কী জিও কনভেনশন সেন্টারের ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে রাত্তির ১ টা পর্যন্ত. সেই রাস্তা এড়িয়ে যেতে বলা হচ্ছে যাত্রীদের। ৯ জুলাই থেকেই বিকেসি হোটেলগুলির ভাড়া বাড়তে শুরু করেছিল। প্রথমে ১০ হাজার থেকে ১৬ হাজারে পৌঁছয়। তারপরেই ১০ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত হোটেলের এক রাতের ভাড়া হয়ে গিয়েছে ১ লক্ষ টাকা।
এই হোটেলেই থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ১১ তারিখ মুম্বই যাচ্ছেন। ফিরছেন ১৩ জুলাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই একাধিক রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা যাবেন আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে এমনকী আমন্ত্রণ জানা নো হয়েছে ব্রেটেনের ফুটবলার ডেভিড বেকহ্যামকে। তিনি স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে রিসেপশনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications