মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক 'বাঘিনী' ঘিরে নয়া বিতর্ক ! কমিশনের দ্বারস্থ বিজেপি
নরেন্দ্র মোদীর বায়োপিক নির্বাচনের মধ্যে মুক্তি পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশন থেকে আইন আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা।
নরেন্দ্র মোদীর বায়োপিক নির্বাচনের মধ্যে মুক্তি পাওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলে নির্বাচন কমিশন থেকে আইন আদালতের দ্বারস্থ হয় বিরোধীরা। এবার ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক 'বাঘিনী' মুক্তি পাওয়া নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়ে অনুপ্রাণিত ছবি হিসাবে 'বাঘিনী'কে তুলে ধরতে চেয়েছিলেন ছবির নির্মাতারা। ছবিকে বায়োপিকের তকমা দিতে অনিচ্ছুক ছিলেন তাঁরা। এদিকে, বিজেপির দাবি ভোটের সময় এই ধরনের ছবি নির্বাচনী বিধি ভাঙার শামিল হবে । উল্লেখ্য,'বাঘিনী' মুক্তি পাওয়ার কথা আগামী ৩ মে। তার আগে বিজেপি ছবিটি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে।
BJP writes to Election Commission over alleged biopic of West Bengal CM Mamata Banerjee named 'Baghini' pic.twitter.com/vWZ3FICCqi
— ANI (@ANI) April 17, 2019
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বায়োপিক যখন মুক্তি পেয়েছিল, তখন তার বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেু মমতা বন্দ্যোপাধ্যায়েরই বায়োপিক ঘিরে শুরু হয়েছে বিতর্ক।












Click it and Unblock the Notifications