শাহরুখের সঙ্গে ১৬ বছর কথা বলেন না সানি! 'কারণ' নিয়ে বিজেপি সংসদ এবার মুখ খুললেন

নব্বইয়ের দশকের সেই বিখ্যাত ছবি 'ডর' মনে আছে?যশ চোপড়া পরিচালিত এই ছবিতে 'খলনায়ক' ছিলেন শাহরুখ, আর সানি ছিলেন 'নায়ক'। 'কক..ক.. কিরণ ' দিয়ে শুরু সংলাপে শাহরুখ রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে আসেন।

নব্বইয়ের দশকের সেই বিখ্যাত ছবি 'ডর' মনে আছে? যশ চোপড়া পরিচালিত এই ছবিতে 'খলনায়ক' ছিলেন শাহরুখ, আর সানি ছিলেন 'নায়ক'। 'কক..ক.. কিরণ ' দিয়ে শুরু সংলাপে শাহরুখ রাতারাতি জনপ্রিয়তার শিখরে উঠে আসেন। ছবিতে সানির চরিত্রও দাগ কাটে মানুষের মনে। তবে সেই শেষ! এরপর আর কোনও দিনও শাহরুখ-সানিকে একসঙ্গে ফিল্মে অভিনয় করতে দেখা যায় না। কেন? উত্তরে মুখ খুললেন সানি।

 সাংসদ সানির শপথ

সাংসদ সানির শপথ

পাঞ্জাবের গুরুদাসপুর থেকে ভোটযুদ্ধ জিতে নিয়ে সাংসদ সানি দেওল সংসদ ভবনে শপথ গ্রহণ করেন। আর তার পর থেকেই ফের একবার খবরে উঠে আসেন সানি দেওল। প্রথমেই প্রসঙ্গ উঠেছে সানির বলিউড জীবন নিয়ে।

'ডর'র কাহিনি

'ডর'র কাহিনি

১৯৯৩ সালের ছবি 'ডর' নিয়ে মুখ খুলেছেন সানি দেওল। পুরনো ছবির স্মৃতি রোমন্থন করতে করতে তিনি বলছেন,' শাহরুখকে মারতে হবে এমন একটা দৃশ্যে অভিনয় করতে যাচ্ছিলাম। সেই দৃশ্যটা নিয়ে যশ চোপড়ার সঙ্গে খুব উত্তেজিত হয়ে আলোচনা করছিলাম। আমি বলছিলাম, ছবিতে আমি কমান্ডো অফিসার, আমার চরিত্রটি এক্সপার্টের চরিত্র, আমি ফিট, তাহলে কী করে এই ছেলেটি (শাহরুখের চরিত্র) সহজে আমাকে পরাস্ত করে দেবে? আমি যদি একমাত্র দেখতে না পাই ওঁকে, তাহলেই ও আমাকে পরাস্ত করতে পারবে। যদি আমার চোখের সামনেই ও আমাকে মারতে আসে, তাহলে কমান্ডো হিসাবে আমার চরিত্রটা কী ভাবে খাপ খাবে? '

শাহরুখের সঙ্গে কথা বলেন না সানি!

শাহরুখের সঙ্গে কথা বলেন না সানি!

শাহরুখের সঙ্গে সানি ১৬ বছর কথা বলেন না বলে কানাঘুষো শোনা যেত বলিউডের অন্দরে। বিষয়টি নিয়ে মুখ খুলে সানি জানিয়েছেন,' আমি কথা বলিনা,সেটা নয়। তবে আমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছি। আমি খুব একটা সোশ্যাল নই। আমরা আর কোথাও দেখা করিনি। তাই আর কথা বলার কথাই ওঠেনা। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+