ক্যানসার আক্রান্ত সোনালীকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত টুইট, পরিণতিতে যা ঘটল

ক্যানসারের সঙ্গে যাবতীয় কঠিন লড়াই লড়ে চলেছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে। প্রতি মুহূর্তে জীবনকে ভরপুরভাবে আলিঙ্গন করে চলেছেন তিনি। চিকিৎসার জন্য আপাতত সোনালী রয়েছেন নিউ ইয়র্কে।

ক্যানসারের সঙ্গে যাবতীয় কঠিন লড়াই লড়ে চলেছেন অভিনেত্রী সোনালী বেন্দ্রে। প্রতি মুহূর্তে জীবনকে ভরপুরভাবে আলিঙ্গন করে চলেছেন তিনি। চিকিৎসার জন্য আপাতত সোনালী রয়েছেন নিউ ইয়র্কে। তাঁর শুভানুধ্যায়ীরা প্রত্যেকেই প্রার্থনা করছেন অভিনেত্রীর আরোগ্য়ের জন্য়। এমন এক সময়ে সোনালীকে নিয়ে ভুল তথ্য দিয়ে টুইট করে ফের বিতর্কে এলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদম।

ক্যানসার আক্রান্ত সোনালীকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত টুইট! পরে যা করলেন তিনি

সোশ্যাল মিডিয়ায় হঠাৎই এদিন বিজেপি নেতা রাম কদম পোস্ট করেন সোনালী বেন্দ্রেকে নিয়ে। তিনি বার্তায় জানন যে সোনালী ক্যানসার আক্রান্ত হয়ে প্রয়াত হন। আর এই ভুল তথা মিথ্যা খবর রাম কদমের প্রভাইলে টুইট হতেই তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। জানা যায়, যে সোশ্যাল মিডিয়া যে ভুয়ো খবরের প্রচলন চলছে, তারই স্বীকার হয়েছেন এই বিজেপি নেতা। সোনালীকে মৃত্যু নিয়ে ভুয়ো খবর রটায় তাই তিনি শেয়ার করেন নিজের প্রোফাইলে। এরপর ঘটনার সত্যতা জানতেই তিনি নিজের ভুল স্বীকার করে আরেকটি পোস্ট করেন।

নতুন পোস্ট-এ ক্ষমা চেয়ে নেন রাম কদম। তড়িঘড়ি সরিয়ে দেন তাঁর পুরনো সোশ্যাল মিডিয়ার পোস্টটি। তিনি স্বীকার করে নেন, যে সোনালী বেন্দ্রের সম্পর্কে ভুল তথ্যের ভিত্তিতে তিনি আগের পোস্টটি করেন।

উল্লেখ্য, আপাতত নিউ ইয়র্কে চিকিৎসাধীন সোনালী। লড়াইয়ের সত্ত্বেও তিনি যে তিলে তিলে নিজেকে জীবনবোধে উৎসাহিত করছেন , সেই বার্তা দিয়ে তিনি নিজে একটি পোস্ট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+