'জয় শ্রীরাম না শুনতে চাইলে চাঁদে চলে যেতে পারেন'! বিজেপি নেতার দাবিতে এবার জবাব বিখ্যাত পরিচালকের
'জয় শ্রীরাম ' ধ্বনির অপব্যবহার নিয়ে দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এর বিহিত চান। বিশিষ্টজনেদের এই দাবি কার্যত নস্যাৎ করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
'জয় শ্রীরাম ' ধ্বনির অপব্যবহার নিয়ে দেশের ৪৯ জন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এর বিহিত চান। বিশিষ্টজনেদের এই দাবি কার্যত নস্যাৎ করে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই বিশিষ্টজনেদের তালিকায় ছিলেন দক্ষিণের স্বনামধন্য পরিচালক আদুর গোপালাকৃষ্ণাণ। আর এর প্রেক্ষিতে আদুরকে তোপ দেগে কেরলের বিজেপির নেতা বি গোপালাকৃষ্ণাণ বলেন, 'জয় শ্রীরাম না শুনতে চাইলে চাঁদে যান'। যার জবাবও দেন পরিচালক।

Filmmaker Adoor Gopalakrishnan on a BJP leader asking him to go to the moon if he can't tolerate 'Jai Sri Ram' slogans: It is a good suggestion by this BJP friend that I should go to the moon, if he can book a room for me on moon and buy me a ticket then it will be a nice stay pic.twitter.com/eUcY76zrxA
— ANI (@ANI) July 26, 2019
এর জবাবে প্রখ্যাত পরিচালক আদুর গোপালাকৃষ্ণাণের দাবি, তিনি যেতে চান চাঁদে। পরিচালক বলেন, 'আমি এই প্রস্তাব পেয়ে অভিভূত। আমি বিশ্ব ঘুরেছি। আমি চাঁদের বিষয়ে কৌতূহলী, আর দেখতেও চাই। উনি হয়তো আমার জন্য একটা টিকিট আর হোটেল বুক করে দিতে পারেন। '












Click it and Unblock the Notifications