'শ্রীকান্ত মোহতা একজন ফিল্ম মাফিয়া', ভেঙ্কটেশ ফিল্মস নিয়ে বিস্ফোরক লকেট-দিলীপ
রোজভ্য়ালি কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে আজই তোলা হয় ভুবনেশ্বর কোর্টে।
রোজভ্য়ালি কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে আজই তোলা হয় ভুবনেশ্বর কোর্টে। বৃহস্পতিবার এই নামী প্রযোজককে কসবার নামী শপিং মল-এর দফতর থেকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে সিবিআই।

দিলীপের দাবি
এদিকে, বাংলা ফিল্মের এই নামী প্রযোজকের গ্রেফতারি নিয়ে আজ মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়। দিলীপ ঘোষের দাবি, 'শ্রীকান্ত মোহতা একজন ফিল্ম মাফিয়া।' বিজেপির এই দাপুটে নেতার অভিযোগ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাউকে কাজ পেতে হলে জোর করে তাঁকে তৃণমূলে যোগ দেওয়ানোর চেষ্টা করতেন শ্রীকান্তরা।

বিজেপির অভিযোগ
শুধু তাই নয় অ্যাক্রোপলিস ছাড়াও শহরের একাধিক হল- এ কেবল ভেঙ্কটেশ ফিল্মসের ছবি চালানোর জন্য চরম প্রভাব খাটাতেন শ্রীকান্ত মোহতা। শ্রীকান্ত ছাড়াও টলিউডে তৃণমূল ঘনিষ্ঠ আরও ২ জন রয়েছেন যাঁরা শ্রীকান্তর সঙ্গে প্রভাব খাটানোর বহু ঘটনায় জড়িত বলে অভিযোগ তোলেন দীলিপ ঘোষ। এছাড়াও অবৈধভাবে বন্দরের জমি কিনে তিনি স্টুডিও তৈরি করেছেন বলেও এই নামী প্রযোজকের বিরুদ্ধে তোপ দাগেন দিলীপ ঘোষ।

শ্যুটিংর অন্দরমহলের খবর
দিলীপ ঘোষের দাবি, মুম্বই থেকেও কেউ শহরে শ্যুটিং করতে আসলে তাঁকে ভেঙ্কটেশদের একাধিক লোক নিয়ে কাজ করার জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি বিদেশে কেউ শ্যুটিং এ গেলে ভেঙ্কটেশ হাউজের বিশেষ কয়েকজনকে কার্যত জবরদস্তি সঙ্গে নিয়ে যেতে হয়।

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য
এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্য়ায়ের দাবি, ইতিমধ্য়েই শ্রীকান্ত মোহতার গ্রেফতারি ঘিরে ভয়ে কাঁপতে শুরু করেছে টলিউড। এরপর কার পালা , তাই নিয়ে শুরু হয়েছে ভাবনা। লকেটের দাবি, শ্রীকান্ত মোহনা টলিউডের কলাকুশলীদের বাধ্য করেচেন রাজনীতিতে যোগ দিতে। তা না হলে আজকাল টলিউডে কাজ পাওয়া যায়না।












Click it and Unblock the Notifications