নয়া নাগরিকত্ব আইনের সমর্থনে বলি তারকাদের সাথে লাগাতার যোগাযোগ বাড়াচ্ছে বিজেপি
নয়া নাগরিকত্ব আইনের সমর্থনে বলি তারকাদের সাথে লাগাতার যোগাযোগ বাড়াচ্ছে বিজেপি
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ইতিমধ্যেই উত্তাল দেশ। জামিয়ামিলিয়া, আলীগড়, জেএনইউ এর মত নামজাদা বিশ্ববিদ্যালয় গুলির পড়ুয়ারাও সিএএ এর বিরুদ্ধে তাদের প্রতিবাদ বিক্ষোভ জারি রেখেছে। গতকাল দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিজেপির দ্বারা আক্রান্ত ছাত্রী ঐশী ঘোষকে সংহতি জানাতে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

এর মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে প্রতিবাদ-বিক্ষোভের জেরে কিছুটা ব্যাকফুটে চলে যাওয়া বিজেপি দ্বারস্থ হয়েছিল বলি তারকাদের। গত রবিবারেই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল ও বিজেপির সহসভাপতি জয় পাণ্ডা করণ জোহর, কবির খান, ফারহান আখতার, রিতেশ সিদ্ধওয়ানিসহ একাধিক বলি তারকাকে ৫ই জানুয়ারী মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের জন্য আমন্ত্রণ জানান। যদিও অধিকাংশ তারকারাই এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বলে খবর।এমনকি মুম্বইয়ের হোটেলে বৈঠক চলাকালীন ও বাইরে বিক্ষোভ দেখিয়েছেন বেশ কিছু সাধারণ মানুষ। বলিউডের একটি অংশের যে এই আইনের পক্ষে সমর্থন নেই তা সেদিন বৈঠকের পরেই বোঝা গিয়েছিল।
যদিও, প্রযোজক রীতেশ সিধওয়ানি ভূষণ কুমার, পরিচালক অভিষেক কাপুর অভিনেতা রণবীর শোরের মতো বলিউড তারকারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। পাশাপাশি, এই বৈঠকে কুনাল কোহলি, অনু মালিক, বিপুল শাহ, কৈলাস খের, অনিল শর্মা, শৈলেশ লোধা, শশী রঞ্জন, সুরেশ ওয়াদকার, রাহুল রাওয়াল, শানের মতো সেলেবরাও যোগ দিয়েছিলেন। বৈঠকের পরবর্তীতেও একাধিক বলি তারকাকে সিএএ-র সমর্থনে দলে টানার চেষ্টায় আছে বিজেপির নেতা মন্ত্রী












Click it and Unblock the Notifications