ভোটের লড়াই শেষ, হাত ধরাধরি করে গান গাইছে বিজেপি-তৃণমূল, সোহম-শ্রাবন্তীর নতুন ট্রেলার ভাইরাল
ভোটের লড়াই শেষ, হাত ধরাধরি করে গান গাইছে বিজেপি-তৃণমূল, সোহম-শ্রাবন্তীর নতুন ট্রেলার ভাইরাল
ভোটে দুই জনেই দুই পরস্পর বিরোধী দলের প্রার্থী ছিলেন। একজন জিতেছেন একজন হেরেছেন। ভোট মিটতেই রাজনৈতিক বৈরীতা দূরে সরিয়ে ফের জুটি বাঁধলেন শোভন শ্রাবন্তী। তাঁদের নতুন ছবি দুজনে ওয়েব সিরিজের ট্রেলর ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার সঙ্গে একের পর এক কমেন্ট শুরু হয়ে গিয়েছে সোহম শ্রাবন্তীকে ঘিরে।

সোহম-শ্রাবন্তী নতুন ওয়েব সিরিজে
বাংলা সিনেমার দুই জুটি ফের এক হয়েছেন ওয়েব সিরিজে। দুজনে ওয়েব সিরিজের ট্রেলর মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। শ্রাবন্তী ও সোহমের জুটিকে ফের একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজে। এই নিয়ে জল্পনা পারদ চড়তে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দুজনে ওয়েব সিরিজের ট্রেলার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ট্রেলারটি। সোহম-শ্রাবন্তির পুরনো জুটিকে আবার দেখার সুযোগ মিলবে বলে উৎসাহী অনুরাগীরা। আবার এই নিয়ে ঠাট্টাও শুরু হয়ে গিয়েছে। বিজেমূল বলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করেছেন সোহম-শ্রাবন্তীর জুটিকে।

রাজনৈতিক প্রতিপক্ষ
সিলভার স্ক্রিনের বাইরে সোহম-শ্রাবন্তীর দুটি পৃথক রাজনৈতিক পরিচয় রয়েছে। সোহম নিজে তৃণমূল কংগ্রেসের বিধায়ক। অন্যদিকে শ্রাবন্তী আবার বিজেপি প্রার্থী হয়েছিলেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে। ভোটে জিততে না পারলেও তিনি বিজেপির সদস্য বলেই পরিচিত। দুই বিরোধী পক্ষের রাজনৈতির দলের মুখকে একসঙ্গে সিলভার স্ত্রিনে দেখতে উৎসাহ তৈরি হয়েছে।

ফিরতে চান অনেকেই
গতকালই রাজ চক্রবর্তী মন্তব্য করেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির অনেেকউ তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন। শ্রাবন্তী-পায়েল-তনুশ্রীকে ইঙ্গিত করেই রাজ এই মন্তব্য করেছিলেন বলে জল্পনা শুরু হয়েছে। তবে শ্রাবন্তী বা পায়েলের কাছ থেকে এখনও তেমন ইঙ্গিত মেলেনি। রাজ চক্রবর্তী দাবি করেছিলেন যাঁরা বিজেপিতে গিয়েছিলেন তাঁরাও মনে প্রাণে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications