কপিল-সুনীলে আড়ি, কমেডি নাইট ছাড়ছে গুত্থি

কপিল-সুনীলে আড়ি, কমেডি নাইট ছাড়ছে গুত্থি
মুম্বই, ২০ নভেম্বর : বিট্টু,দাদী, মিসেস শর্মা,বুয়া, গুত্থি,পলক ও পরিচারক। ছোট পরিবার সুখী পরিবার। সবচেয়ে বড় কথা ভারতীয় টেলিভিশন দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় পরিবার। আর এই চরিত্রগুলির কাঁধে ভর করেই ভারতের এক নম্বর টিভি শো কমেডি নাইট উইথ কপিল।

কিন্তু খুব শীঘ্রই এ সুখে ভাটা পড়তে চলেছে। শো এর জনপ্রিয় চরিত্র গুত্থিকে আর দেখা যাবে না রবিবার রাত দশটায় কালার্স চ্যানেলে। কপিলের সঙ্গে গুত্থি ওরফে সুনীল গ্রোভারের দূরত্বের কারণেই তাকে শো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।

কপিল শর্মাকে কেন্দ্র করেই এই শো। গোটা শোয়ের রাশ তাঁরই হাতে। তিনিই এই শো-এর সূত্রধারও বটে। তার জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। কিন্তু সেই জনপ্রিয়তাতেই ভাগ বসাতে চলে এসেছেন সুনীল।

এই শো-এ গুত্থির চরিত্রে অভিনয় করে দর্শকের চোখের মণি হয়ে উঠেছেন সুনীল। শুধু দর্শকই নন, শো-এ যে সমস্ত সেলিব্রিটি অতিথিরা আসেন তাঁদের কাছেও গুত্থি সমান জনপ্রিয়।

গুত্থি ওরফে সুনীলের এই জনপ্রিয় হয়ে ওঠাটাই ভাল চোখে দেখছেন না কপিল। বিভিন্ন বিষয়ে মনোমালিন্য তৈরি হয়েছে এই দুই কৌতুক অভিনেতার মধ্যে। তবে সুনীলের শো ছাড়ার পিছনে কোনও যুক্তি দেননি দুই অভিনেতাই।

যদিও সুনীলের শো ছাড়ার পিছনে তিনটি কারণ থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। ১) সৃজনশীলতা নিয়ে দুজনের মধ্যে মতপার্থক্য। ২) সুনীলের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় নিরাপত্তাহীনতায় ভুগছেন কপিল অথবা ৩) সুনীল বাড়তি অধিকার চাইছেন। শোনা যাচ্ছে 'কমেডি নাইট উইথ কপিল' থেকে বেরিয়ে একই থিম নিয়ে নিজের শো সঞ্চালনা করার কথা ভাবছেন সুনীল।

'কমেডি নাইট উইথ কপিল'-এর জনপ্রিয়তা দেখে স্টার প্লাসও একই ধরণের শো-এর জন্য ভারতী সিংকে জানিয়েছিল। কিন্তু ভারতী রাজি হয়নি। যদি সব ঠিক থাকে তাহলে সুনীলই স্টার প্লাসের নামকরণ না হওয়া ওই শো-এর সঞ্চালনার দায়িত্বে থাকবেন।

যদিও সুনীলের শো ছাড়ার বিষয়টিকে চ্যানেল ও সুনীলের চুক্তিগত সমস্যা বলেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন কপিল। শো-এর জন্য যে টাকা চেয়েছেন তা বেশি কি না সে প্রশ্নে সুনীলের জবাব, "আমি যে পারিশ্রমিক চেয়েছি তা যুক্তিসম্মতই। চ্যানেল তাতে সম্মতিও জানাচ্ছে। টাকার কারণে আমি শো ছাড়ছি না। আমি আজ যে জায়গায় পৌছেছি তা এই অনুষ্ঠানের জন্যই। এর থেকে বেশি বলতে পারব না।"
সুনীলকে এর আগে কমেডি সার্কাসেও দেখা গিয়েছে। কিন্তু দর্শকের চোখে পড়েননি সুনীল। আগামী দিনে স্টার প্লাসের কমেডি শো-এর সঞ্চালনায় যদি সুনীলকে দেখা যায় তাহলে তা কপিল ও তার শর্মা পরিবারের জনপ্রিয়তায় ভাটা আনতে পারে কি না এখন তাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+