'বার্থ ডে বয়' হার্দিক এভাবে শুভেচ্ছা জানালেন আরেক 'বার্থ ডে বয়' বিগ বি-কে

এইদিনে এক বার্থ ডে বয়, হার্দিক অন্য বার্থ ডে বয় অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ার যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন।

দিন একই,একজন ৭৫ বছর পার করলেন, অন্যজন ২৪ বছর। একজন বলিউডের মেগাস্টার অন্যজন ক্রিকেটের উঠতি তারকা। ১১ অক্টোবর দিনটি বিগ বি অমিতাভ বচ্চনের যেমন জন্মদিন, তেমনই ক্রিকেটার হার্দিক পান্ডিয়ারও জন্মদিন। এইদিনে এক বার্থ ডে বয়, হার্দিক অন্য বার্থ ডে বয় অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সোশ্যাল মিডিয়ার যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছেন।

'বার্থ ডে বয়' হার্দিক এভাবে শুভেচ্ছা জানালেন আরেক 'বার্থ ডে বয়' বিগ বি-কে

এমনিতেই হার্দিকের জনপ্রিয়তা কিছু কম নয়। তার ওপর তাঁর প্রিয় নায়ককে শুভেচ্ছাবার্তা জানিয়ে আরও বেশি প্রচারের আলোতে হার্দিক। টুইট বার্তায় বিগ বি অমিতাভকে শুভেচ্ছা জানিয়ে হার্দিক লেখেন, ' শুভ জন্মদিন সিনিয়ার বচ্চনজি। একই দিনে আপনার সঙ্গে জন্মদিন ভাগ করে নিতে পারা একটা সম্মানের ব্যাপার। '

হার্দিক তাঁর এই টুইট বার্তার সঙ্গে একটি ছবিও পোস্ট করেন। যে ছবিতে বিগ বির সঙ্গে দেখা যাচ্ছে হার্দিককে। এদিকে, আজা অমিতাভ বচ্চনের জন্মদিনে সকাল থেকেই টুইটারে একের পর এক শুভেচ্ছাবার্তা আসতে থাকে এই বলিউড মেগাস্টারের কাছে। আর সেই বার্তা প্রেরকদের তালিকায় এবার নাম জুড়ে লাইমলাইটে ক্রিকেটার হার্দিকও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+