কেক মেখে 'সইফিনা'-র আদরে আটখানা তৈমুর! দেখুন তার জন্মদিনের ছবি
বুধবার তৈমুরের জন্মদিন উপলক্ষক্ষ্যে পতৌদি প্যালেসে আয়োজিত হয় এক রাজকীয় অনুষ্ঠানের। তার আগে , তৈমুরের জন্মদিনের কিছু নজরকাড়া মুহুর্ত দেখে নেওয়া যাক।
করিনা কাপুর ও সইফ আলি খানের সন্তান তৈমুর বয়সে ছোট হলেও , লাইমলাইট পাওয়া প্রতিযোগীতায় রীতিমত টক্কর দিচ্ছে তার বাবা মাকে! বুধবার ২০ ডিসেম্বর তৈমুরের জন্মদিন উপলক্ষক্ষ্যে পতৌদি প্যালেসে আয়োজিত হয় এক রাজকীয় অনুষ্ঠানের। তার আগে , তৈমুরের জন্মদিনের কিছু নজরকাড়া মুহুর্ত দেখে নেওয়া যাক।

কেক কাটার মুহুর্ত
জন্মদিন হবে, আর তাতে কেক কাটা হবে না, তা কী করে হয়! আর সই নিয়ম মতো ছোট্ট তৈমুর বাবা সইফ ও মা করিনার সঙ্গে খোশ মেজাজে কেক কেটে আবার তা গালে লাগিয়েও ছবি তুলেছে।

আহ্লাদ!
তৈমুরের জন্মদিন কোনও বড়সড় বলিউড পার্টি য হবে না , তা আগেই জানিয়েছিলেন করিনা কাপুর। তাই এই বিশেষ দিনে তৈমুরের সঙ্গে বেশ কিছু সময় কাটালেন সিফ ও করিনা, একান্তে।

আদর
শুধু বাবা-মা কেন, রাজপরিবারের খুদে সদস্যদের সঙ্গেও বেশ হৈ হৈ করে ২০ ডিসেম্বর দিনটি কাটিয়েছে ছোট্ট তৈমুর।

বিরল ছবি
যে পরিবারের সব সদস্য বলিউড স্টার সেই পরিবারের যে কোনও পারিবারিক ছবিই লাইমলাইট পেতে বাধ্য। পতৌদি প্যালেসে করিনা , করিশ্মা ও তাঁর মা ববিতা,সইফ, করিশ্মার দুই সন্তান , সকলে মিলে তৈমুরের সঙ্গে ট্রাক্টরে চেপে এই বিশেষ ছবিটি তোলেন।












Click it and Unblock the Notifications