লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে অপমানজনক মন্তব্য করার পর ক্ষমা চাইলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়
লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে অপমানজনক মন্তব্য করার পর ক্ষমা চাইলেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়
টলিউডে খলনায়ক বা ভিলেনের চরিত্রের কথা মাথায় এলে প্রথমেই যাঁর কথা মনে পড়ে তিনি হলেন বিপ্লব চট্টোপাধ্যায়। কাজ করেছেন অসংখ্য সিনেমায়, সত্যজিত রায়ের ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। কিন্তু এখন আর বিপ্লব চট্টোপাধ্যায়কে বড়পর্দা বা ছোটপর্দা কোথাও দেখা যায় না। কিন্তু কেন? এই প্রশ্ন তাঁর কাছে এলেই তাঁর একটাই এখন যারা কাজ করছেন তাঁরা হয়তো আমকে উপযুক্ত মনে করেন না। এই উক্তির পাশাপাশি তিনি প্রকাশ করেছেন এমন কিছু মত যা নানা বিতর্ক সৃষ্টি করেছে। আবারও এমনই এক বিতর্কে আবারও জড়ালেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।

বাংলা টেলিভিশনের জনপ্রিয় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর লেখা একাধিক সিরিয়াল এই মুহূর্তে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। আর সেই লীনা গঙ্গোপাধ্যায়কেই অপমান করলেন বিপ্লব চট্টোপাধ্যায়। এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সামনে নাম না করেই লীনা গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন তিনি। বললেন, 'পর্দায় এমন সামাজিক অবক্ষয়ের ছবি তুলে ধরছেন এমন একজন মহিলা যে কিনা মহিলা কমিশনের চেয়ারম্যান , সে নিজেই এমন গল্প তুলে ধরছেন যা মহিলাদের অবক্ষয়কে আরও পরিস্কার করে তুলছে। এমন অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছেন যে এই সিরিয়ালের গল্পে কারও কোনও লাভ হবে না। ওই মহিলাকে গুলি করে মেরে দেওয়া উচিত।’
বিপ্লব চট্টোপাধ্যায়ের সেই সাক্ষাতকারের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নিজের টাইমলাইনে সেই ভিডিওটি শেয়ার করেছেন অভিনেতা ভরত কল। সেই ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে ভরত কল লিখেছেন, 'আপনার এই মতকে আমি ভীষণভাবে ধিক্কার জানাই। আপনার থেকে লীনা গঙ্গোপাধ্যায় সম্পর্কে এমন উক্তি আশা করিনি। আপনার এই মতামত অত্যন্ত লজ্জাজনক। একজন প্রবীণ অভিনেতা হয়ে আপনার এই মতামত পেশকে আমি একেবারেই সমর্থন করছি না। একজন অভিনেতা হয়ে আপনার হয়ে আমি ক্ষমাপ্রার্থী।’ এখানেই শেষ নয়, প্রবীণ অভিনেতার এমন মতামতে বেশ ক্ষুব্ধ হয়েছেন নেটনাগরিকেরাও।
তবে রবিবার এই বিষয় নিয়ে ক্ষমা চান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এমন মন্তব্য করার জন্য তিনি ক্ষমা প্রার্থী। জানান, কথার পৃষ্ঠে কথা হতেই উত্তেজিত হয়ে এমন কথা বলে ফেলেছিলেন তিনি। তাই আন্তরিকভাবে তিনি দুঃখ প্রকাশও করেছেন। জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনও খারাপ সম্পর্কও নেই। পুরোটাই অনিচ্ছাকৃতভাবে হয়েছে।












Click it and Unblock the Notifications