বিপাশার বলিউডে নামডাক প্রাক্তন প্রেমিকেরই জন্য?

বিপাশার বলিউডে নামডাক প্রাক্তন প্রেমিকেরই জন্য?
মুম্বই, ১৫ সেপ্টেম্বর : সম্প্রতি মুক্তি পেয়েছে বিপাশা বসুর নতুন ছবি ক্রিয়েচার থ্রিডি। ছবির প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে যেতে হচ্ছিল বিপাশাকে। এমনই একই অনুষ্ঠানে সাংবাদিকরা বিপাশার কাছে জানতে চান কীভাবে তিনি কোনও গড ফাদার ছাড়াই বলিউডে ঢুকে পড়লেন? আর তার উত্তরে সবাইকে চমকে দিলেন বিপাশা।

বিপাশা জানালেন, "জীবন যে পথে নিয়ে যায় আমি সে পথেই চলি। খুব কম বয়সেই আমি মডেলিংয়ের দুনিয়ায় পা রাখি। যার ফলে আমাকে পড়াশোনা ছাড়তে হয়। আমার মডেলিং পেশার শুরুতেই অজনবী ছবির জন্য আমি অফার পাই। ওটাই আমার প্রথম ছবি। এই ছবিটি শেষ করার পর আমার খুব একটা অভিনয়ের দুনিয়ায় থাকার ইচ্ছা ছিল না।"

এরপরেই বিপাশা জানান, "সেই সময় আমার সম্পর্ক ছিল ডিনো মরিয়ার সঙ্গে। রাজ ছবির শুটিং শুরু হয়েছে তখন। ডিনোর সঙ্গে দেখা করতে মাঝে মধ্যেই আমি সেটে যেতাম। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন লিজা রে। কিন্তু কোনও কারণে তাকে ছবিটি ছাড়তে হয়। এর পরে ছবির নির্মাতারা আমাকে একপ্রকারের মানসিকভাবে ব্ল্যাকমেল করতে শুরু করেন। বলেন এই ছবি তোমার বয়ফ্রেন্ডের তুমি যদি এই ছবি না কর তাহলে ছবিটি সমস্য়ায় পড়তে পারে।"

জোরাজুরির পর রাজ ছবিতে অভিনয়ে রাজি হন বিপাশা। বাকিটা তো ইতিহাস। রাজ ছবিতে অভিনয়ের পর আর ফিরে তাকাতে হয়নি বিপাশাকে। তার মানে এই হল যে বিপাশার ফিল্মি কেরিয়ারের জন্য একপ্রকার দায়ী ডিনোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+