(ছবি) বিবাহ সম্পন্ন হইল: বিপাশা-করনের বিয়ে ও রিসেপশনের কিছু মধুর মুহূর্ত
বহু অপেক্ষার অবসান। অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের বঙ্গ তনয়া বিপাশা বসু। বলিউডের হ্যান্ডসম হাঙ্ক করন সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন বিপাশা।
একেবারে বাঙালি মতে মুখে পান পাতা ধরে শোলার মুকুট পরে বিয়ে করলেন বিপাশা। করন ব্য়ান্ডবাজার সঙ্গে নাচ করতে করতে এলেন মন্ডপে এলেন। আর বিয়ের সেই সব মিষ্টি মধুর মুহূর্তের বিভিন্ন ছবি আমাদের কাছে রয়েছে। যা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব।

সঙ্গে উপরি পাওনাও আছে বটে। বিয়ের পরে তারকাখচিত রিসেপশন পার্টিতে বলিউডের প্রথম সারির তারকারা উপস্থিত ছিলেন। ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই, শাহরুখ খান, সলমন খান, প্রীতি জিনটা প্রমুখ। তাহলে অপেক্ষা কিসের। আসুন দেখে নেওয়া যাক বিপাশার বিয়ে ও রিসেপশনের বিভিন্ন মুহূর্তের ছবি।
























































Click it and Unblock the Notifications