(ছবি) মেহেন্দিতে মোহময়ী বিপাশা, বিয়ের অনুষ্ঠানে কেমন লাগছে বঙ্গললনাকে দেখে নিন
আজ মেহেন্দি অনুষ্ঠান বলিউড অভিনেত্রী বিপাশা বসুর। আগামিকাল অর্থাৎ শনিবার বিয়ে হবে প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে। আর এই নিয়েই বিপাশার অনুরাগীদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো।
এদিন মেহেন্দি অনুষ্ঠানের থিম ছিল গোলাপি রঙের। ফুল থেকে আশপাশের সবকিছুতেই ছিল গোলাপি রঙের ছোঁয়া। আর মেহেন্দির অনুষ্ঠানে শিল্পা শেট্টি, শমিতা শেট্টি, সোফি চৌধুরীদের উপস্থিতি একেবারে অন্য মাত্রা এনে দিয়েছে গোটা অনুষ্ঠানটিকে।

খারে নিজের বাড়িতে শনিবার করণকে বিয়ে করবেন বিপাশা। শোনা যাচ্ছে, একেবারে বাঙালি বধূর বেশেই দেখা যাবে তাঁকে। তবে তিনি কোন রূপে হাজির হবেন তা নিয়ে রীতিমতো নানা ধোঁয়াশা রাখা হয়েছে।
এদিন মেহেন্দির ফাঁকেই বন্ধু শিল্পাকে পাশে নিয়ে ছবিও তুলেছেন বিয়ের পিঁড়িতে বসতে চলা বিপাশা। এছাড়া সোফি চৌধুরীকেও সঙ্গে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। কেমন লাগছে মেহেন্দির অনুষ্ঠানে বিপাশা ও করণকে তা একঝলকে দেখে নিন।












Click it and Unblock the Notifications