(ছবি) বিপাশা-করণের প্রি-ওয়েডিং ফটোশুট মস্তি-গ্ল্যামার-রোমান্স এর পাঁচমিশালি!
বিয়ের কথা আগেই স্বীকার করে নিয়েছেন বলিউডের উড বি নববধূ বিপাশা বসু। বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক করণ সিং গ্রোভারের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বিপস। করণও বিপাশার প্রেমে পড়েছেন বেশ জোরেই। তাই তো আগামী ৩০ এপ্রিল একেবারে বিয়ের আসনে বসবেন বিপস ও করণ।
বিয়ের এখনও ঢের দেরি তার আগে অবস্য প্রি-ওয়েডিং ফটোশুট সেরে নিয়েছেন বিপস। একটি ছবি সোস্যাল মিডিয়াতে শেয়ারও করেছেন তিনি। ছবিটি যেমন মিষ্টি তেমনই রোমান্টিকও বটে। বিপস-করণের প্রাণবন্ত কেমিস্ট্রি ছবিতেও উজ্জ্বল।

বিপাশার বিয়ের খবর পেয়ে সবার আগে অভিনন্দন জানানোর তালিকায় রয়েছেন বলিউড এমনকী হলিউডেরও জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে বিপাশা ও তার বহু বর করন সিং গ্রোভারকে শুভেচ্ছা জানান পিগি চপস।
আপাতত বিয়ের তৈয়ারিতেই ব্যস্ত বিপাশা ও করন। বিপাশার ঘণিষ্ঠ সূত্রের খবর ইতিমধ্যে বিয়ের নিমন্ত্রণ পত্র পাঠানো শুরু হয়ে গিয়েছে। নিজের খার এলাকার বাড়িতেই একেবারে বাঙালি মতে বিয়ে সারতে চলেছেন বঙ্গতনয়া।





























Click it and Unblock the Notifications