প্রকাশ্যে চুম্বন থেকে কোলে নিয়ে ছবি, বিপাশার জন্মদিনে যা করলেন স্বামী করণ গ্রোভার
৭ জানুয়ারি ছিল অভিনেত্রী বিপাশা বসুর জন্মদিন। আর বিপাশার ৩৯ তম জন্মদিন উপলক্ষ্যে বেশ জমকালো আয়োজন করেছিলেন তাঁর স্বামী করণ সিং গ্রোভার।
৭ জানুয়ারি ছিল অভিনেত্রী বিপাশা বসুর জন্মদিন। আর বিপাশার ৩৯ তম জন্মদিন উপলক্ষ্যে বেশ জমকালো আয়োজন করেছিলেন তাঁর স্বামী করণ সিং গ্রোভার। কীভাবে দু'জনে এই দিনটি একসঙ্গে কাটালেন, কী কী ছিল উদযাপনের আয়োজনে ,দেখে নেওয়া যাক।

প্রকাশ্য চুম্বনে দুই তারকা
বিপাশার ৩৯ তম জন্মদিনে মিডিয়ার উপস্থিতিতে কেক কেটেছেন বার্থ ডে গার্ল। এই সবেরই আয়োজন করেন স্বামী করণ সিং গ্রোভার। আর বিপাশার কেক কাটার পর্ব মিটতেই তাঁর সঙ্গে প্রকাশ্য চুম্বনে মেতে ওঠেন করণ। সেই দৃশ্যও হয়েছে ক্যামেরাবন্দি।

জন্মদিনে বিপাশাকে এই বার্তা দিলেন করণ
স্ত্রীর জন্মদিন বলে কথা! তাই বিপাশার প্রতি একটি শুভেচ্ছা বার্তা দিয়ে, করণ লেখেন , ' আমার সুইট প্রিন্সেসকে অনেক শুভেচ্ছা। আজকের দিনটি আমাদের সকলের আনন্দোর দিন। '

ভাইরাল ছবি
বিপাশার জন্মদিনের ছবিতে তাঁকে কোলে তুলে একটি পোজ দেন করণ । আর সেই ছবিই ক্রমে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

কেক কাটা
জানুয়ারি লেখা একটি টি শার্ট পরে এদিন কেক কাটেন বিপাশা। যাতে তাঁকে বেশ মিষ্টি দেখাচ্ছিল। আর কেকটিও ছিল বেশ জিভে জল আনার মতো।

দিয়া মির্জার সঙ্গে বিপস্
অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে এই দিনটি উদযাপন করেন বিপাশা। সঙ্গে সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়।

পার্টিতে আরও কারা
বিপাশার জন্মদিনের পার্টি ছিল রীতিমত জাঁকজমক পূর্ণ। করণের বহু বন্ধুবান্ধক বা টিভি সিরিয়ালের দুনিয়ার বেশ কিছু পরিচিত মুখকে এদিন দেখা যায়, বিপাশা করণের সঙ্গে পার্টি করতে।












Click it and Unblock the Notifications