(ছবি) ৩০ এপ্রিল করণকে বিয়ে করছেন বিপাশা!
বহুদিনের প্রেমের সম্পর্ককে এবার নতুন রূপ দিতে চলেছেন বিপাশা বসু। বলিউডের এই গ্ল্যামার কুইন তাঁর বয়ফ্রেন্ড করণ সিং গ্রোভারকে আগামী ৩০ এপ্রিল বিয়ে করছেন বলে টিনসেলটাউনে খবর।
৩৭-এ পা দিয়ে আরও 'হট' লুকে বিপাশা বসু
বিপাশা-করণের বিয়ে নিয়ে দুই তরফেই বাড়ি লোক প্রথমে রাজি ছিলেন না। দুই তারকা তাই চেষ্টা করে যাচ্ছিলেন নিজের বাড়ির অভিভাবকদের মন গলাতে। আসলে করণের এর আগে দুটো বিয়ে ভেঙেছে। অন্যদিকে বিপাশাও অনেকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। ফলে এই জিনিসগুলি বাধা হয়ে দাঁড়িয়েছিল।

তবে সূত্রের খবর, শেষপর্যন্ত রাজি হয়েছে দুই পরিবারই। অন্যদিকে করণের প্রাক্তন স্ত্রী জেনিফারের সঙ্গে সরকারিভাবে বিচ্ছেদও সারা হয়ে গিয়েছে গত মাসে।
সাহসী ফটোশুটে বঙ্গললনা বিপাশা
অতএব, দুজনের বিয়ে করতে কোনও বাধা নেই। বিপাশা বা করণ এই নিয়ে মুখ না খুললেও জানা গিয়েছে, মুম্বইয়ের তাজ মহল প্যালেসে একেবারে বাঙালি মতে দুজনের বিয়ে হবে আগামী ৩০ এপ্রিল।












Click it and Unblock the Notifications