'জিসম'-এর ঝলক দেবে 'অ্যালন' বিপাশা

'জিসম'-এর ঝলক দেবে 'অ্য়ালোন' বিপাশা
মুম্বই, ২৩ অগস্ট : বলিউডের বম্বশেল বিপাশা বসু এখন আপাতত হরর বা ভূতের ছবির শুটিংয়ে ব্যস্ত। আর সেই শুটিংয়েই টেলিভিশনের হার্টথ্রব করন সিং গ্রোভারের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তে অভিনয় করতে হবে করণ ও বিপাশাকে। এখন প্রশ্ন হল বিষয়টা কী খুব ভাল ভাবে নিতে পারবেন করন পত্নী জেনিফার উইঙ্গেট।

জোরকদমে চলছে করন ও বিপাশার সিনেমার শুটিং। এই ছবির অন্তরঙ্গ মুহীর্ত নিয়ে বিপাশার কথায় , "এই ছবিটি একটি অলৌকিক ভূতের গল্প। শুধু ভয়ের প্রেক্ষাপটই না এই ছবিতে সুন্দর একটা প্রেমের গল্পও রয়েছে। আর এই প্রেম অত্যন্ত প্রগাঢ় এবং কামুক। এই ছবিতে বেশ কিছু চুম্বনের দৃশ্য ও অন্তরঙ্গ মুহূর্ত রয়েছে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আবার কবে সেই জিসমের বিপাশাকে দেখা যাবে। তাদেরকে এটুকুই বলতে চাই, অনেকদিন পরে আবার এই 'অ্য়ালোন' ছবিতেই তার কিছুটা ঝলক দেখতে পাবেন।"

এদিকে সূত্রের খবর টেলিভিশনের তারকা দম্পতি করন ও জেনিফারের মধ্য বেশ কিছুদিন যাবৎ বৈবাহিক অশান্তি শুরু হয়েছে। করনের ফ্লার্ট করার বদ অভ্য়াসের জেরেই দুইজনের মধ্যে তিক্ততা ক্রমশই বেড়ে চলেছে। সম্প্রতি নাকি এই নিয়ে করন আর জেনিফারের চরম বাকবিতণ্ডা হয়। সমস্যা এতদূর গড়ায় যে জেনিফার বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে বলে ব্যাগও গুছিয়ে নিয়েছিল। তারই মাঝে বিপাশার সঙ্গে আবার করনের এই ধরণের অন্তরঙ্গ মুহূর্তের শুটিং, যা জেনিফার একেবারেই মেনে নিতে পারছেন না বলে ঘণিষ্ঠ সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+