মা হলেন বিপাশা বসু! জন্ম দিলেন ফুটফুটে একটা কন্যা সন্তানের

মা হলেন বিপাশা বসু! গত কয়েকমাস ধরেই অভিনেত্রীর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে একাধিকবার ভাইরাল হয়েছে। তবে আজ শনিবার সকালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম বিপাশা দিয়েছেন বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতেই মুম্বইয়ের খের-এ

মা হলেন বিপাশা বসু! গত কয়েকমাস ধরেই অভিনেত্রীর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে একাধিকবার ভাইরাল হয়েছে। তবে আজ শনিবার সকালে ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম বিপাশা দিয়েছেন বলে জানা যাচ্ছে। শুক্রবার রাতেই মুম্বইয়ের খের-এ হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে।

আজ সকালে বিপাশা এবং করণ সিং গ্রোভারের ঘরে লক্ষ্মীর আগমণ ঘটেছে বলে জানা যাচ্ছে। আর এই খবর সামনে আসার পরেই খুশি দুই পরিবার।

সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া

সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া

গত কয়েকদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের এইচ.‌এন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হন রণবীর ঘরণী। সেদিনই দুপুর ১২টা ০৫ নাগাদ কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। এই খবর আসা মাত্রই রণবীর ও আলিয়ার দুই পরিবারের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁদের শুভেচ্ছা জানাতে শুরু করে দেন তাঁদের ভক্ত-অনুরাগী সহ ইন্ডাস্ট্রির তারকারা। শুধু তাই নয়, এই খবর সামনে আসার পর থেকেই উচ্চসিত কাপুর পরিবার।

মা হলেন বিপাশা।

মা হলেন বিপাশা।

আর এর মধ্যেই আরও একটা ভালো খবর। এবার মা হলেন বিপাশা। ৩০ এপ্রিল, ২০১৬ সালে করণকে বিয়ে করেন বিপাশা। একেবারে বাঙালি রীতি মেনেই বিয়ে করেন তিনি। এরপর থেকেই অভিনেত্রীর মা হচ্ছেন বলে জল্পনা তৈরি হয়। এমনকি একাধিকবার বিপাশা এবং করণের মধ্যে সম্পর্ক নিয়েও একাধিক জল্পনা হয়। শেষমেশ গত কয়েকমাস আগেই সোশ্যাল মিডিয়াতে মা হওয়ার খবর সামনে আনেন বিপাশা,। শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর মনে হচ্ছে তিনি কন্যা সন্তানের জন্ম দিতে পারেন। বিপাশা জানান যে তাঁর ও করণের সম্পর্কের শুরু থেকেই তাঁরা খুব স্পষ্ট ছিলেন যে কবে তাঁরা অভিভাবক হবেন। আর এটাই সঠিক সময় বলেও জানিয়েছিলেন বিপাশা।

কয়েকদিন হাসপাতালেই থাকবেন বিপাশা

কয়েকদিন হাসপাতালেই থাকবেন বিপাশা

আর এরপর থেকেও একটা উত্তেজনা তৈরি হয় তাঁর অনুগামীদের মধ্যে। প্রেগনেন্সির সময় একাধিক ফটোশুট করেছেন বিপাশা। কখন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে ছবি তুলেছেন তো আবার কখনও বেবই বাম্প বার করে এই ছবি তোলা হয়েছে। যা নানা সময়ে উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়াতে। শুধু তাই নয়, ভাইরাল হয়েছে বহুবার। তবে এর মধ্যেই খুশির খবর বসু এবং গ্রোভার পরিবারে। আপাতত কয়েকদিন হাসপাতালেই থাকবেন বিপাশা। এমনটাই পরিবার সূত্রে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+