বলিউডে আসছে সৌরভের বায়োপিক! প্রযোজনায় কে থাকছেন জানেন

ভারতীয় চলচ্চিত্র পেয়েছে শচিন থেকে ধোনি কিংবা আজাহারুদ্দিনের মতো নামী ক্রিকেটারদের বায়োপিক । এবার পালা দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভের। ইতিমধ্যেই একাধিক বায়োপিকে মশগুল বলিউড।

ভারতীয় চলচ্চিত্র পেয়েছে সচিন থেকে ধোনি কিংবা আজাহারুদ্দিনের মতো নামী ক্রিকেটারদের বায়োপিক । এবার পালা দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভের। ইতিমধ্যেই একাধিক বায়োপিকে মশগুল বলিউড। সব কিছু ঠিকঠাক থাকলে সেই তালিকায় যোগ হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকটিও। ফলে এবার বলিউডের ২২ গজে দাদাগিরির পালা!

বলিউডে আসছে সৌরভের বায়োপিক! প্রযোজনায় কে থাকছেন জানেন

সূত্রের খবর, বায়োপিকটি নিয়ে আগ্রহী একতা কাপুর। তাঁর প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মের সঙ্গে ইতিমধ্যে কথাও হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে নিশ্চিতভাবে কিছু উঠে আসেনি এখনও পর্যন্ত । এমনই দাবি সৌরভের। প্রসঙ্গত,বেহালার বীরেন রায় রোডের বাড়ি থেকে লর্ডসের আঙিনা তথা দেশের সফল অধিনায়ক হওয়ার গর্ব, সমস্তকিছুই ধরা পড়েছে সৌরভের জীবন নিয়ে লেখা বই 'এ সেঞ্চুরি ইজ নট এনাফ'। সেই বই অবলম্বনেই তৈরি হতে চলেছে এই বায়োপিক। তবে একটি সূত্রের দাবি, ফিচার ফিল্ম হিসাবে নয়, ওয়েব সিরিজে সৌরভের বায়োপিককে নিয়ে আসতে চাইছে একতা কাপুরের অল্ট বালাজি।

শোনা যাচ্ছে, কলকাতার কোনও পরিচালকই এই সিরিজ পরিচালনা করবেন। উল্লেখ্য, একটা সময়ে সৌরভের জীবনী নিয়ে ছবি করার কথা ভেবেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তবে এই সিরিজের জন্য তাঁকে বালাজি টেলিফিল্মস বেছে নেবে কি না সে প্রশ্ন এখনও রয়েছে। এদিকে, এর আগে বহুবার অভিনেতা যীশু সেনগুপ্ত বলেছেন , যদি কোনও দিনও কোনও ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে হয়, তাহলে তিনি সৌরভের ভূমিকায় অভিনয় করবেন। তবে সমস্ত প্রাসঙ্গিকতাকে সামনে রেখেই , দাদা-ভক্তরা মুখিয়ে রয়েছে ছবির দিকে। আর কিছুদিনের মধ্যেই এই প্রজেক্টের ভবিষ্যৎ স্পষ্ট হবে বলে খবর সূত্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+