মোদীর পর আসছে অটলবিহারী বাজপেয়ীর বায়োপিক!
বলিউড আপাতত বায়োপিক-জ্বরে কাঁপছে। একের পর এক বায়োপিক আপাতত বলিউড মাত করে চলেছে ।
বলিউড আপাতত বায়োপিক-জ্বরে কাঁপছে। একের পর এক বায়োপিক আপাতত বলিউড মাত করে চলেছে । কখনও ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে এই বায়োপিকের রসদ , কখনও আবার সাম্প্রতিককালের জনপ্রিয়, বিতর্কিত চরিত্ররা বায়োপিকের বিষয় বস্তু হয়ে উঠেছেন। এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জনপ্রিয় দাপুটে বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে শুরু হতে চলেছে নয়া বায়োপিক।

মোদীর পর অটলবিহারীর বায়োপিক
নরেন্দ্র মোদীর পর অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক আসতে চলেছে । শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদীর বায়োপিকের পরিচালক উমং কুমারের হাত ধরেই আসতে চলেছে এই বায়োপিক।

বায়োপিকের কী নাম হতে চলেছে!
জানা গিয়েছে, এই বায়োপিকের নাম 'দ্য আনটোল্ড বাজপেয়ী ' হতে চলেছে বলে জানা গিয়েছে। প্রজেক্ট নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত ফিল্ম নির্মাতারা। নির্মাতারা জানিয়েছেন, বাজপেয়ীর জীবনের অজানা অধ্যায় ছবিতে উঠে আসবে।

শুরু হবে কাস্টিং!
শিবা শর্মা ও জিশান আহমেদ প্রযোজিত এই ছবির কাস্টিং কয়েকদিন বাদেই শুরু হবে বলে জানা গিয়েছে। তবে আপাতত চলছে চিত্রনাট্য শেষ কররা পালা। এরপরই জানা যাবে অটলবিহারীর চরিত্রে কে থাকছেন!












Click it and Unblock the Notifications