'তাহলে কী পরখ করলেন আমাকে!' নটী বিনোদিনীর টিজারেই নজর কাড়লেন রুক্মিণী

২০২৫ এ বিরাট চমক দিতে চলেছেন রুক্মিণী মৈত্র। এই কথা আগেই ঘোষণা করেছিলেন তিনি। সেইমতো বেড়ে উঠছিল সাসপেন্স। অবশেষে অপেক্ষার অবসান। কালীপুজো ও দীপাবলির শুভক্ষণে সামনে এল নটী বিনোদিনীর টিজার। রুক্মিনী মৈত্রের অভিনয় দিয়ে জীবন্ত হয়ে উঠতে চলেছে কিংবদন্তি নটী বিনোদিনীর জীবন কাহিনী। মহালয়ার দিনে সামনে এসেছিল ছবির মোশান পোস্টার। আর এবার টিজার মুক্তিতেই নজর কাড়লেন রুক্মিণী।

তবে বাকি আছে আরও চমকের। ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা তথা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। রাঙাবাবুর চরিত্রে দেখা মিলল রাহুল বোসের। বহুদিন পর আবার বাংলা সিনেমায় প্রত্যাবর্তন করলেন রাহুল।

rukmini moitra

১৮৭৪-এর ১২ ডিসেম্বর 'শত্রুসংহার’ নাটকে দ্রৌপদীর সখীর ভূমিকায় তার প্রথম অভিনয়। জন্ম হল বাংলা থিয়েটারের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী বিনোদিনীদাসীর। কিন্তু, বেশি দিন নয়, মাত্র চোদ্দ বছর বাংলা রঙ্গালয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গ্রেট ন্যাশানাল’, 'বেঙ্গল থিয়েটার’, ন্যাশনাল থিয়েটার’, 'স্টার থিয়েটারের মধ্যমণি ছিলেন বিনোদিনী।

সালটা ছিল ১৮৬৩, তৎকালীন কর্নওয়ালিশ স্ট্রিটের যে ১৫৪ নম্বর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে যাঁর হাত ধরে আমূল বদলে গিয়েছিল কলকাতা তথা বাংলার থিয়েটার জগত। অসাধারণ প্রতিভাময়ী হয়েও আজীবন বঞ্চনার শিকার থেকেছেন তিনি। এত বছর পরেও তাঁর ব্যক্তিত্ব এবং প্রসঙ্গ আজও সমানভাবে গুরুত্বপূর্ণ।

বাংলার সেই অসামান্যা নারী হলেন বিনোদিনী দাসী সবাই তাঁকে অবশ্য নটী বিনোদিনী নামেই চেনেন। দেব ভেঞ্চার প্রযোজিত ছবি 'বিনোদিনী- একটি নটীর উপাখ্যান' মুক্তি পাবে আগামী বছর ২৩শে জানুয়ারি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+