করোনায় প্রাণ কাড়ল বিক্রমজিত কানওয়ারপালের, শোকের ছায়া বলিউডে
করোনায় প্রাণ কাড়ল বিক্রমজিত কানওয়ারপালের, শোকের ছায়া বলিউডে
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা বিক্রমজিত কানওয়ারপাল। শনিবার মাত্র ৫২ বছর বয়সেই তিনি মারা যান। মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিক্রমজিত অবসরপ্রাপ্ত সেনা অফিলার ছিলেন যিনি বহু সিনেমা ও টেলি সিরিয়ালে পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করেছেন। অনেক জনপ্রিয় বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে। অভিনেতাকে শেষবারের মতো ডিজনি হটস্টারে স্পেশাল ওপসের সিরিজে দেখা যায়। পরিচালক অশোক পণ্ডিত এদিন বিক্রমজিতের মৃত্যুর খবর দেন। টুইটারে তিনি লেখেন, 'আজ সকালে করোনায় মারা গেলেন মেজর বিক্রমজিত কানওয়ালপাল। তাঁর মৃত্যুর খবরে আমি শোকাহত। একজন অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। টেলিভিশন ও ছবিতে একাধিক পার্শ্বচরিত্রে তিনি অভিনয় করেছেন। ওঁর পরিবার ও কাছের মানুষদের জন্য রইল সমবেদনা।’ গত বছরই বিক্রমজিত ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে তিনি তাঁর পরিবারের অভাব বোধ করছেন এবং শীঘ্রই তাঁদের সঙ্গে ফের একত্রিত হবেন। তাঁর মৃত্যুতে গভীর সোকপ্রকাশ করেছেন মনোজ বাজপেয়ী। তিনি লিখেঠেন টুইটারে, 'হে ভগবান!খুব দুঃখের খবর! ১৯৭১–এর শুটিং–এর সময় থেকে প্রায় ১৪ বছর ধরে একে অপরকে চিনি। মেজরের আত্মার শান্তি কামনা করি।’ নীল নীতিন মুকেশ টুইটে লেখেন, 'খুবই খারাপ খবর। বহু বছর ধরে মেজর বিক্রমজিতকে চিনতাম। আমরা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’ বিক্রমজিতকে শ্রদ্ধা জানিয়েছেন পরিচালক বিক্রম ভাটও।
২০০৩ সালে পেজ থ্রি ছবি দিয়ে বলিউডে পা রাখেন বিক্রমজিত। এরপর একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ছোটপর্দাতে 'দিয়া অউর বাতি হম’, 'দিল হি তো হ্যায়’, অনিল কাপুরের '২৪’–এর মতো ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন।












Click it and Unblock the Notifications