ভিডিও : সলমনকে বাইকে ধাওয়া যুবকের, মেজাজ হারালেন 'দাবাঙ্গ' অভিনেতা

মুম্বই, ২৮ জানুয়ারি : সলমন খান যে বলিউডের অতিব জনপ্রিয় এক অভিনেতা তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। সলমন ভক্তদের পাগলামিরও কোনও সীমা-পরিসীমা নেই।

সব তারকারাই তাদের ভক্তদের ভালবাসেন। কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ভক্তদের সীমা লঙ্ঘণ করা পাগলামি তারকাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

ভিডিও : সলমনকে বাইকে ধাওয়া যুবকের, মেজাজ হারালেন 'দাবাঙ্গ' অভিনেতা

ঠিক অনেকটা এরকমই ঘটল অভিনেতা সলমনের সঙ্গে। রাজস্থানের মান্ডোয়ায় বজরঙ্গী ভাইজান ছবির শুটিংয়ে গিয়েছিলেন সলমন।

গ্রামের রাস্তা দিয়ে তাঁর গাড়ি যাওয়ার সময়, সলমনের ভক্তরা তাদের সবচেয়ে প্রিয় অভিনেতা সলমন খানকে দেখতে রাস্তার দুধারে ভিড় জমিয়ে দেন। এমন সময় দু-চারটি বাইকে করে কয়েকজন যুবক সলমনের গাড়ি ধাওয়া করে। সলমনের নাম ধরে চেঁচাতে থাকে অশালীনভাবে।

প্রথম দিকটায় পাত্তা দেননি সলমন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের 'বাঁদরামি' বেড়ে যায়। এবং ক্রমেই মেজাজ হারিয়ে ফেলেন সল্লুভাই। রেগে লাল হয়ে গাড়ি থেকে নামেন সলমন। সলমনকে রাগতে দেখে আর বাইক থামায়নি বাইক আরোহীরা। ফলে পরিস্থিতি হাতের বাইরে বেরয়নি। এরপর ফের নিজের গাড়িতে চড়ে বেরিয়ে যান অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+